আজকের দিনেতিলোত্তমা

আর জি কর মেডিকেল কলেজের লিফটে মৃত্যু এক ব্যক্তির

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ । লিফটেড যান্ত্রিক গোলযোগ ও তীব্র ঝাকুনিতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা । মৃতের নাম অরূপ ব্যানার্জি বাড়ি দমদম এলাকায়। সূত্রের খবর গতকাল নিজের ছেলেকে নিয়ে আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে এসেছিলেন অরূপ বাবু । তার ছেলের পায়ে ফ্যাকচার থাকায় তাকে অস্ত্রোপচার করানোর কথা ছিল হাসপাতালে । ছেলেকে হাসপাতালে ভর্তি করাতে এসেই মৃত্যু হল বাবার।

পরিবার সূত্রের খবর ছেলেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর থেকেই অরূপ বাবুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। আজ সকালে হাসপাতালের একটি লিফটের ভিতর থেকে তার নিথর দেহ উদ্ধার হয় তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, লিফটে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা যাওয়ার কারণে তীব্র ঝাঁকুনিতে লিফটটি নিচের দিকে ধাক্কা খায় । এবং লিফটে থাকাকালীনই গুরুতরভাবে আহত হন অরূপ বাবু এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

দুর্ঘটনার পর হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনাস্থলে টালা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে । স্বাভাবিকভাবেই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *