আজকের দিনেভারত

রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন নীতীশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ কয়েক বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলানোর পর নীতিশ কুমার । দশবার মুখ্যমন্ত্রী হয়েছেন বিহারের এই পোড় খাওয়া নেতা । জল্পনা ছড়িয়েছিল রাজ্য সভায় বিহার থেকে তাকে প্রার্থী করতে পারে। এবার সেই জল্পনায় সত্যি হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন জেডিইউ প্রধান নীতিশ কুমার । এবার বিহারের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসবেন কে ? আলোচনায় উঠে আসছে একাধিক নাম ।

সূত্রের খবর মুখ্যমন্ত্রী হাওয়া দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই এবং বিহারের মন্ত্রী দিলীপ কুমার জয়সওয়ালের নামও উঠে আসছে। বিহারের মুখ্যমন্ত্রীর কুরসীতে এবার ওবিসি বা ইবিসি মুখ বসাতে পারে বিজেপি । এছাড়া নীতিশ পুত্র নিশান্ত কুমারের নাম ও আলোচনায় উঠে আসছে । তবে তাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে খবর। মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেও বিহারের নতুন সরকার গঠনে তার পূর্ণ সমর্থন থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *