আজকের দিনেভারতরাজনীতি

রাজ্যসভায় শক্তি বৃদ্ধি এনডিএর , বিরোধীদের অবস্থান কী?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যসভায় শক্তি বৃদ্ধি হল এনডিএ শিবিরের। সদ্য দেশের ৩৭ টি রাজ্যসভার আসনের অধিকাংশ গিয়েছে তাদের দখলে । ২২ টি পেয়েছে এনডিএ জোট , আর বাকি ১৫ টি গিয়েছে বিরোধীদের দখলে । ২৬ টি আসনে ফলাফল হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন হয়েছিল ১১ আসনে। রাজ্যসভায় আরো শক্তিশালী হলো এনডিএ জোট।

এনডিএ সার্বিকভাবে আগেই সংখ্যাগরিষ্ঠতা পেরিয়েছে। এবার রাজ্যসভায় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি । বিজেপির এককভাবে রয়েছে ১০৬ টি আসন । সদ্যসমাপ্ত নির্বাচনের পর এনডিএর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ । সদ্য দেশের ১০ রাজ্যের ৩৭ আসনে নির্বাচন হয়েছে সেগুলি হল মহারাষ্ট্র (৭), ওড়িশা (৪), তামিলনাড়ু (৬), পশ্চিমবঙ্গ (৫), অসম (৩), বিহার (৫), ছত্তিশগড় (২), হিমাচল(১), তেলেঙ্গানা (২) ও হরিয়ানা (২) । রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে বিগত ২০২০ সালে বিজেপির চেয়ে বেশি আসন পেয়েছিল বিরোধীরা । পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে এবার । সাতটির মধ্যে ছ’টিই এখন বিজেপির দখলে। ওড়িশার ৪ আসনের মধ্যেও ৩টি জিতেছে বিজেপি। তামিলনাড়ুতে দাপট দেখিয়েছে এনডিএ। পশ্চিমবঙ্গে দাপট দেখিয়েছে তৃণমূল। বাংলার শাসক দলের পক্ষে গিয়েছে ৪ টি আসন । বিরোধী বিজেপি পেয়েছে ১ টি । অসমেও বিজেপি ও শরিকরা ৩ আসনের ৩টিই জিতেছে। বিহারে পাঁচ আসনের পাঁচটিই গিয়েছে এনডিএর দখলে। হিমাচল ও তেলেঙ্গানায় কংগ্রেসের দখলে গিয়েছে আসনগুলি।

রাজ্যসভায় এই মুহূর্তে আসন সংখ্যা ২৪৫ ।ম্যাজিক ফিগার ১২৩। এই বছরে শেষের দিকে আরও ৩৪ আসনের নির্বাচন হওয়ার কথা। তারপর বিজেপির আসন সংখ্যাট বেড়ে ১১৫ পর্যন্ত হতে পারে। এনডিএ জোট ১৫০ আসন পেতে পারে সেই নির্বাচনের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *