আজকের দিনেতিলোত্তমা

এসএসকেএম হাসপাতালে কর্মীর রহস্য মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ  এসএসকেএম এর আউটডোর ভবনের চারতলার ঘরে পাওয়া গেল হাসপাতালেরই এক কর্মীর মৃতদেহ । সূত্রের খবর গ্যাস্ট্রোএনট্ররোলজি বিভাগের ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয় । যে ঘর থেকে তার দেহ উদ্ধার হয় সেখানে আর কেউ ছিলেন না বলে খবর। দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন হাসপাতালের অন্যান্য কর্মীরা ।

সূত্র মারফত জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম ইমরান সরদার । তিনি হাসপাতালের সাফাই কর্মীর কাজ করতেন। যেখান থেকে তার দেহ পাওয়া যায় সেখানে রোগীদের তিনটি বেড ছিল । আউটডোরে রোগী দেখা তখনো শুরু না হওয়ায় ওই ঘরে কেউ ছিলেন না । ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে খবর।কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা । সম্পূর্ণভাবে ময়না তদন্তের পরে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ ।

প্রসঙ্গত আজ ভোরেই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে লিফটে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ছেলেকে অপারেশন করাতে নিয়ে এসে নিজেই প্রাণ হারান দমদমের এক বাসিন্দা । এরপর আবার এসএসকেএম-এ হাসপাতাল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটলো। একই দিনে রাজ্যের দুই বড় হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *