খেলাআজকের দিনে

আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: -বেশ কিছুদিন বিরতি কাটিয়ে চলতি আইএসএল এর প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান । প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । কান্তিরাভা স্টেডিয়ামে আজ ১৪ই মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে । সুনীল ছেত্রীদের হারানো সবুজ মেরুন শিবিরের পক্ষে অতটা সহজ হবে না সে বিষয়ে আগেভাগেই সতর্ক করেছেন বাগান কোচ সার্জিও লোবেরা ।

প্রসঙ্গত এই আইএসএলে এখনো অবধি মোহনবাগান নিজেদের পরপর চারটি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। লিগ টেবিলেও মোহনবাগানের অবস্থান শক্তপোক্ত। তবে বেঙ্গালুরু ম্যাচকে আলাদাভাবে দেখা হচ্ছে কারণ অতীতে বেঙ্গালুরু সবসময় কঠিন লড়াই দিয়েছে মোহনবাগানকে । তাই আগেভাগেই প্রস্তুতিতে কোন খামতি রাখতে চায় না সবুজ মেরুন ব্রিগেড ।কোচ লোবেরা জানান, দল এখন পর্যন্ত যে ফল করেছে তাতে তিনি সন্তুষ্ট। তবে অতীত নিয়ে ভাবার সময় নেই, সামনে কী আসছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তার মতে, যদি টুর্নামেন্ট জিততে হয়, তাহলে কঠিন মাঠে কঠিন প্রতিপক্ষকে হারানোর মানসিকতা থাকতে হবে।
এবারের মরশুমে এটি মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। এ বিষয়ে লোবেরা বলেন, ‘ঘরের মাঠে সমর্থকদের সামনে খেললে অবশ্যই সুবিধা থাকে। কিন্তু লিগের নিয়ম অনুযায়ী অ্যাওয়ে ম্যাচ খেলতেই হবে।’ তাই তিনি এই চ্যালেঞ্জকে ইতিবাচক ভাবেই নিচ্ছেন । সুনীল ছেত্রীর বিরুদ্ধে আলাদা পরিকল্পনা আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন নির্দিষ্ট কোনও খেলোয়াড়কে কেন্দ্র করে পরিকল্পনা করা হয় না। তাঁর মতে, ফুটবল একটি দলগত খেলা। পুরো দল হিসেবে খেললেই প্রতিপক্ষকে হারানো সম্ভব।

বাগান উইঙ্গার রবসন রবিনহোকে সম্ভবত এই ম্যাচেও পাওয়া যাবে না । তবে সেটা নিয়ে বাগান শিবির অতটা চিন্তিত নয় । টানা পঞ্চম ম্যাচে জয়ের লক্ষ্যে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে তৈরি দিমি – জেমিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *