আজকের দিনেখেলা

ওড়িশা এফসির বিরুদ্ধে আজ নামছে মোহনবাগান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – মোহনবাগান কোচ সার্জিও লোবেরার পুরানো দল ওড়িশা এফ সি এর বিরুদ্ধে নামছে মোহনবাগান । চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে সবুজ মেরুন শিবির । গত ম্যাচে বিদেশিহীন মহামেডান কে ৫ গোল দিয়েছিল রবসন – দিমিরা। আজকের ম্যাচেও বড় ব্যবধানে জয় চান বাগান কোচ । প্রতিপক্ষ দল ওড়িশা এফসিতে মাত্র একজন বিদেশী থাকলেও তাদেরকে হালকাভাবে নিতে নারাজ দিমিত্রি পেট্রাতোসদের হেডস্যার । বিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি ।

ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ এর আগে একাধিক বিতর্ক ছড়িয়েছে । নিজেদের প্রথম ম্যাচে দর্শকদের নিয়ম বিরুদ্ধে আচরণের কারণে মোহনবাগানকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার শাস্তি দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আংশিক গ্যালারি বন্ধ রেখে খেলার নির্দেশ দেয় ফেডারেশন যা নিয়ে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল ফুটবল মহলে । আবার এই আবহে মাঠে আসা দর্শকদের জন্য বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা করে দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েনকা । যে কারণে ফুটবল মহলে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করেছে এই ম্যাচ।
প্রতিপক্ষ দলে মাত্র একজন বিদেশি থাকলেও মোহনবাগানের লড়াই সহজ হবে না বলে জানিয়েছে কোচ লোবেরা । ওড়িশা এফসিতে রাহুল কেপি, সোভিয়ার গামা , রহিমন আলির মতো ভালো ভারতীয় ফুটবলার রয়েছেন । এছাড়া এই দলকেই বিগত দুই মরশুমে কোচিং করিয়েছেন লোবেরা । তাদেরকে হাতের তালুর মত চেনেন তিনি । পুরনো দলের বিরুদ্ধে বাড়তি আবেগ দেখাতে নারাজ বাগান কোচ ।

এই ম্যাচে হয়তো সবুজ মেরুন শিবির ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে পাবেনা । কারণ মোহামেডানের বিরুদ্ধে তিনি প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হ্যামস্টিং চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন । তবে ম্যাচের আগে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি । রবসন না খেললে জেসন কামিংসকে দিয়ে শুরু করতে পারে মোহনবাগান । গঙ্গা পাড়ের ক্লাব জুড়ে এখন খুশির হাওয়া । কারণ ফর্মের মধ্যে রয়েছেন সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেট্রাতোস এবং ভালো খেলছেন জেমি ম্যাকলারেন । এই ম্যাচেও গোলের জন্য এই দুই তারকার দিকে তাকিয়ে থাকবে দল।

চলতি আইএসএলে পরপর তিন ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহনবাগান । আজকের ম্যাচেও পুরো ৩ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরো শক্তপোক্ত করতে চান বাগান ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *