মুম্বাই সিটি এফসি এর বিরুদ্ধে আজ নতুন চ্যালেঞ্জ মোহনবাগানের
কিউ ইন্ডিয়া বাংলা :- বেঙ্গালুরু এফসি ম্যাচ এখন অতীত । ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে মোহনবাগানের অন্যতম কঠিন প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি বিরুদ্ধে ম্যাচ রয়েছে আজ । গত ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল সবুজ মেরুন শিবির । তাই এই ম্যাচে দলকে জয় ফেরাতে মরিয়া মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। লীগের শীর্ষস্থান ধরে রাখার জন্য আজকের ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া মোহনবাগানের পক্ষে অত্যন্ত জরুরী।
মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে দলের জন্য কিছুটা স্বস্তির খবর আছে । বাগানের অন্যতম দুই ম্যাচ উইনার রবসন রবিনহো এবং অ্যালবার্তো রড্রিগেজ চোট সারিয়ে আজকের ম্যাচে ফিরছেন । এদের দু’জনকেই প্রথম একাদশে রেখে ম্যাচ শুরু করা সম্ভাবনা রয়েছে । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করায় অত্যন্ত অখুশি হয়েছিলেন বাগান কোচ লোবেরা । তার কথায় অনেকে এক পয়েন্ট পেয়ে খুশি হয়। কিন্তু আমরা অন্যরকম ভাবি। দু পয়েন্ট হারিয়েছে সেটাই উল্লেখযোগ্য বিষয়। মুম্বাই বরাবর মোহনবাগানের কাছে শক্ত গাঁট । তবে পুরো ৩ পয়েন্ট পাওয়ার জন্যই মোহনবাগান ঝাপাবে।
প্রসঙ্গত মুম্বাই সিটি এফসি লোবেরার পুরানো দল। অতীতে তিনি এই দলের কোচ হয়ে মোহনবাগানকে হারিয়েছেন বেশ কয়েকবার। মুম্বাই সিটি এফসিতে জনি কাউকোর মত ফুটবলাররা আছেন । যিনি কলকাতার মাঠ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। মুম্বাইয়ের খেলার ধরন আক্রমণাত্মক ভঙ্গির। সেক্ষেত্রে মোহনবাগান ও অনেকটা জায়গা পাবে । আক্রমণ প্রতি আক্রমণ এই ফরমেশনে খেলা হওয়ার সম্ভাবনা । প্রসঙ্গত এই ম্যাচের পর মোহনবাগানের পরের ম্যাচ সেই এপ্রিল মাসের ৪ তারিখে মাঝে রয়েছে লম্বা বিরতি । বিরতিতে যাওয়ার আগে মুম্বাই ম্যাচে জয় পাওয়া মোহনবাগানের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি পয়েন্ট ১১ , মোহনবাগানকে তারা যদি হারিয়ে যায় তাহলে লীগ টেবিলের শীর্ষে তারা চলে যাবে। সেই জন্য জয় ছাড়া আর কিছুই ভাবছেন না মোহনবাগানের হেড কোচ।
