মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদি ,ফোন কুয়েতের যুবরাজকে
কিউ ইন্ডিয়া বাংলা :- ক্রমশ ভয়াবহ হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল বনাম ইরান সংঘর্ষে হামলা পাল্টা হামলা চলতেই থাকছে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা স্পষ্ট করে বার্তা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক । জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স , হিজ হাইনেস শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাবাহর সঙ্গে ।
সূত্রের খবর মঙ্গলবার কুয়েতের যুবরাজের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। দেশ গুলিতে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী । এক্স স্যান্ডেল থেকে ট্যুইট করে জানানো হয়েছে ফলপ্রসু আলোচনা হয়েছে দুইজনের । ভারত কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা লঙ্ঘন নিন্দা করেছে এবং কঠিন সময় পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। কুয়েতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারত । সূত্রের খবর বিগত ৪৮ ঘন্টায় নরেন্দ্র মোদী আট দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন। এই তালিকায় যে দেশগুলি আছে সেগুলি হল সংযুক্ত আরব আমিরশাহি, ইজরায়েল, সৌদি আরব, জর্ডান, বাহরিন, ওমান, কুয়েত এবং কাতার ।পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বাণিজ্য তরিতে হামলায় ভারতের সমর্থন নেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভারত সকল পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহবান জানিয়েছিল। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ।
ভারত এই পরিস্থিতির মধ্যে কূটনৈতিক আলোচনার ডাক দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে দ্রুত এই সংঘাতে ইতি টানতে আমরা সোচ্চার হচ্ছি । ইতিমধ্যে বহু মানুষের প্রাণ গিয়েছে এই বিষয়ে আমরা দুঃখিত। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে ভারতীয় নাগরিকদের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে সেদেশের ভারতীয় উপ দূতাবাস । তাদেরকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে । পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রক।
