তিলোত্তমাআজকের দিনে

Metro Rail : দোলের দিন মেট্রোর সূচিতে কাটছাট ! বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিন সময়সূচি …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দোলযাত্রার দিন মেট্রো সূচিতে । বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা মেট্রোর পক্ষ থেকে । পাঁচটি লাইনে প্রথম এবং শেষ মেট্রো কখন এবং কতগুলি মেট্রো চলবে তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম রুটে ২৭২টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে ৬০ টি মেট্রো চলবে। দিনের প্রথম মেট্রো নোয়াপাড়া শহীদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে দুপুর ২ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে। তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে । এবার দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনে যাওয়ার রাত ৯ঃ৩৮ এর মেট্রো পরিষেবা সেদিন পাওয়া যাবে না।

হাওড়া ময়দান সটলেক সেক্টর ফাইভ গ্রিন লাইন ২২৮টির বদলে মেট্রো চলবে ৪৫ টি। যার মধ্যে আপ লাইনে চলবে ২৩ টি মেট্রো ও ডাউন লাইনে ২২ টি । দিনের প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়বে বিকেল তিনটের সময় এবং সটলেক সেক্টর ফাইভ থেকে ছাড়বে ৩ টে বেজে ২ মিনিটে। শেষ মেট্রোর সময়সূচী অপরিবর্তিত থাকবে ।

কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া, জয় হিন্দু বিমানবন্দর রুটে ১২০টির বদলে ৪৪টি মেট্রো দোলের দিন চালানো হবে। যার মধ্যে আপ লাইনে ২২ টি এবং ডাউন লাইনে ২২ টি মেট্রো । দিনের প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে দুপুর ২টা ৩৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে ছাড়বে বিকেল তিনটের সময়। এই লাইনেও শেষ মেট্রোর সময়সূচী কোন পরিবর্তন করা হয়নি।

মেট্রোর পার্পল লাইন অর্থাৎ জোকা মাঝেরহাট রুটে দোলের দিন ৮৪ টি মেট্রোর বদলে ৩৮ মেট্রো চালানো হবে । আপ ও ডাউন দুই লাইনে যথাক্রমে ১৯ টি করে মেট্রো চলবে। দিনের প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে দুপুর ২টা ৪০ মিনিটে এবং মাঝেরহাট থেকে ছাড়বে বিকেল ৩টে ৪ মিনিটে ।

বাকি চারটি লাইনের মত অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ বেলেঘাটা রুটে দোলের দিন ৬২টি মেট্রোর বদলে আপ ও ডাউন মিলিয়ে ১৪ টি করে মোট ২৮ টি মেট্রো চালানো হবে। কবি সুভাষ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটার সময় । এবং বেলেঘাটা থেকে প্রথম মেট্রো ছাড়বে বিকেল তিনটের সময় ।
মেট্রোর অন্যান্য লাইনের মতো অরেঞ্জ লাইনেও শেষ মেট্রোর সময়সূচী অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে কলকাতা মেট্রো পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *