মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ মেসি সহ গোটা ইন্টার মায়ামি দলের
কিউ ইন্ডিয়া বাংলা,ইন্টার ন্যাশানাল ডেস্ক: – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধে উত্তপ্ত পশ্চিম এশিয়া । যুদ্ধের অষ্টম দিনেও হামলা – পাল্টা হামলা চলতে থাকছে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিশর্ত আত্মসমর্পণের হুশিয়ারি দিয়েছেন। এই আবহের মধ্যে হোয়াইট হাউসে দেখা গেল ভিন্ন ধরনের ছবি । ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ মেসি সহ গোটা ইন্টার মায়ামি দলের । নিছকই সৌজন্য সাক্ষাৎ না অন্য কারণ এই নিয়ে গোটা বিশ্বের কৌতূহল তুঙ্গে।
প্রসঙ্গত আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিও মেসি আমেরিকার ক্লাব ইন্টার মায়মিতে খেলেন। এছাড়া মেসি বিশ্ব ফুটবলের পোস্টার বয় আমেরিকার রাষ্ট্রপতির মেসির সাক্ষাৎ করাটা অস্বাভাবিক নয় । যেহেতু যুদ্ধ আবহ সেকারণে মানুষের কৌতূহল একটু বেশি ।
হোয়াইট হাউসের এক্স হ্যান্ডেলের পোস্টে দেখা যায় মেসি, সুয়ারেজ , রদ্রিগো ডি পল সহ ইন্টার মিয়ামির খেলোয়াড়রা, কোচ জাভিয়ের মাসচেরানো এবং সহ-মালিক জর্জ মাস ট্রাম্পের পাশে দাঁড়িয়ে রয়েছেন।সূত্রের খবর, লিও মেসির ভুয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন ” আমি পেলের খেলা দেখেছি। আমি জানি না, হয়তো তুমি পেলের চেয়েও ভালো। পেলেও বেশ ভালো ছিলেন”। তিনি স্ট্রাইকার সুয়ারেজ, উদীয়মান তারকা তাদেও আলেন্দে এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পলের প্রশংসাও করেছেন।
এই সাক্ষাৎকারে মেসি এবং তার দল ইন্টার মায়ামির পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে গোলাপী ইন্টার মায়ামি জার্সি এবং একটি বিশেষ সকার বল উপহার দেওয়া হয়।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২০২৫ সালের এমএলএস (MLS) কাপ জয়ের পর চ্যাম্পিয়ন দল হিসেবে ইন্টার মায়ামি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইন্টার মায়ামি দলের ঐতিহাসিক শিরোপা জয়ের সম্মানে আয়োজিত একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ও সৌজন্য সাক্ষাত।
