আজকের দিনেতিলোত্তমা

ভবানীপুরের শুভেন্দুর বিরুদ্ধে স্বয়ং মমতা , মোট ২৯১ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার রাজ্যে ভোট ঘোষণা হওয়ার এক দিন পর প্রার্থী তালিকা ঘোষণা করেছিল রাজ্যের দুই বিরোধী দল বিজেপি ও সিপিআইএম। তার একদিন পর অর্থাৎ মঙ্গলবার ১৭ ই মার্চ ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে তৃণমূলে আশা পবিত্র করকে। এছাড়া রাজ্যে একাধিক আসনে নতুন মুখ আনা হয়েছে। বেশ কিছু প্রার্থীর কেন্দ্র বদল করা হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে ।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল । এবারের তালিকায় বেশ কিছু বড় নাম বাদ পড়েছে। যাদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, শুভ্রাংশু রায়, নির্মল  ঘোষ । নতুন কিছু নাম টিকিট পেয়েছেন । সদ্য তৃণমূলে যোগ দেওয়া ক্রীড়াবিদ স্বপ্না বর্মন রায়গঞ্জ থেকে টিকিট পেয়েছেন। তুফানগঞ্জ এর টিকিট পেয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিব শংকর পাল । রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা দলের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে বেলেঘাটা থেকে টিকিট দেওয়া হয়েছে। কামারহাটি , ব্যারাকপুর, বরানগর, দমদম এই চারটি কেন্দ্র থেকে গতবারের জেতা বিধায়ক মদন মিত্র, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুকে ফের প্রার্থী করেছে রাজ্যের শাসক দল । বিজপুর বিধানসভা আসনটি নিয়ে বেশ চর্চা ছিল মনে করা হয়েছিল মুকুল পুত্র শুভ্রাংশু রায় কে তৃণমূল টিকিট দেবে। কিন্তু সেখানে গতবারের জেতা বিধায়ক সুবোধ অধিকারী কেই প্রার্থী করেছে তৃণমূল। কলকাতা বন্দর আসন থেকে তৃণমূলের টিকিট লড়বেন ফিরহাদ হাকিম । আর টালিগঞ্জ আসন থেকে ফের লড়ছেন অরূপ বিশ্বাস । শ্যামপুকুর বিধানসভা থেকে টিকিট পেয়েছেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য । জল্পনা মতই বেশ কিছু হেভিওয়েট এবারের টিকিট পাননি । বারাসাতে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়। এনাদেরকে দল এবারে নির্বাচনের লড়ার সুযোগ দেয় নি । লোকসভায় হারা দেবাংশুকে চুঁচুড়া বিধানসভা থেকে এবারে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্যের মধ্যে বহু চর্চিত বিধানসভা ভাঙ্গরের তৃণমূলের প্রার্থী হয়েছেন শওকত মোল্লা , যিনি ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *