ছাড় পেলেন না মাহিও, প্রাক্তন ভারত অধিনায়ক এর গাড়িতে জরিমানা পুলিশের
কিউ ইন্ডিয়া বাংলা :- ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে রেজিস্ট্রাট একটি গাড়ির বিরুদ্ধে আইন ভেঙে দ্রুত গতিতে চালানোর অভিযোগ উঠে উঠে এলো । ১০০০ টাকার জরিমানার চালান কাটে রাচি পুলিশ। গত ৩ মার্চ সেই চালান টি ইস্যু করা হয়। তবে গাড়িতে ধোনি ছিলেন কিনা সেই বিষয়ে কিছু বলা হয়নি।
সূত্রের খবর গতকাল ৩ মার্চ মঙ্গলবার ধোনির বাড়ির সামনে থেকে দ্রুত গতিতে সেই গাড়িটি ছুটে যায় । ট্রাফিক আইন ভাঙ্গায় জরিমানার চালান ইস্যু হয়, ধোনির নামে । স্থানীয় সূত্রের খবর, ধোনির ওই গাড়ি স্থানীয় একটি মাংসের দোকান “মা তারা চিকেন শপ ” এর সামনে দেখা গিয়েছিল প্রথমে । তারপর সেখান থেকে গাড়িটি দ্রুত গতিতে ধোনির বাড়ির মধ্যে ঢোকে। সম্ভবত প্রাক্তন অধিনায়ক এর বাড়ির কোন সদস্য চিকেন কিনে তাড়াতাড়ি বাড়ির আসছিলেন। সেই সময়ে ট্রাফিক আইন ভাঙ্গার জন্য প্রাক্তন ভারত অধিনায়ক এর নামে রেজিস্টার্ড ওই গাড়ি ট্রাফিক জরিমানার কবলে পড়ে।তবে এই তথ্যের কোন প্রমাণ পাওয়া যায়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়ায় মজার মিমে ভরে গেছে নিউজ ফিড । প্রসঙ্গত ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএল খেলার জন্য চিপকে, তার দল চেন্নাই সুপার কিংস এর ক্যাম্পে প্রস্তুতি সারছেন।
এই ঝামেলাটি গুরুতর না হলেও আগের আইনি ঝামেলাটি অনেক গুরুতর। মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে এক মানহানির মামলায় ধনী কে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । এছাড়া গত দিন তিনেক আগে ঝাড়খন্ড হাউসিং বোর্ডের দেওয়া জমির অপব্যবহার করার অভিযোগ উঠেছিল প্রাক্তন ভারত অধিনায়ক এর বিরুদ্ধে। তাকে নোটিশও পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট বিষয়ে ।
কয়েকদিনের মধ্যেই কয়েকটি ভিন্ন কারণে শাস্ত্রের মুখে পড়ে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে উঠে এসেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল ও চেন্নাই সুপার কিংস এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ভক্তদের আশা খুব দ্রুত সমস্ত ধরনের আইনি জটিলতা কাটিয়ে আসন্ন আইপিএলে দলের হয়ে স্বমহিমায় ফিরবেন ।
