ইরান বনাম ইজরায়েল ও আমেরিকা যুদ্ধে এবার জড়ালো লেবানন
কিউ ইন্ডিয়া বাংলা, ইন্টারন্যাশানাল ডেস্ক :- গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে । মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল, এবং ইরানের সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠেছে । এরপর এক ক্ষেপণাস্ত্র হামলা বিমান আক্রমণ এবং নতুন নতুন দেশের উপর আঘাত আসছে । গোটা পশ্চিম এশিয়ার জুড়ে উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে । এবার এই যুদ্ধের প্রভাব পড়ল লেবাননে । গালফ দেশগুলিতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ।
মার্কিন যুক্তরাষ্ট্র- ইজরায়েল বনাম ইরানের মধ্যে চলা যুদ্ধ সপ্তম দিনে এসে আরো তীব্র হয়েছে । পশ্চিম মেসিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইজরায়েলি সামরিক ঘাটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। এছাড়া ইজরায়েলের পক্ষ থেকে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে । এই সংজ্ঞাতে জড়িয়ে পড়েছে লেবানন । ইরান সমর্থিত হিজবুল্লাহ ইজরায়েলের ওপর হামলা চালানোর পর নেতানিইয়াহুর দেশের পক্ষ থেকে লেবাননের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করা হয় । সূত্রের খবর ওই হামলায় আপাতত আটজনের মৃত্যু হয়েছে । গালফ অঞ্চলের পরিস্থিতিও প্রচন্ড উত্তপ্ত। সূত্রের খবর আরব আমিরশাহির দুবাই শহরের বাসিন্দাদের মোবাইলে মিসাইল থ্রেট সতর্কবার্তা পাঠানো হয়েছে । যুদ্ধ আবহে কুয়েতেও মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সৌদি আরবের রিয়াদের কাছে একটি এয়ারবেস লক্ষ্য করে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর তার সম্ভাব্য উত্তরাধিকারী মুজতবাকে তিনি মানেন না। ইরানের শীর্ষ নেতা নির্বাচনে তিনি সরাসরি প্রভাব রাখতে চান। এছাড়া ইরানকে তিনি কোনো রকম শর্ত ছাড়া আত্মসমর্পণের কথা বলেছেন । এবার পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখার ।
