প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী
কিউ ইন্ডিয়া বাংলা :- ফের নক্ষত্র পতন টলিউডে । প্রয়াত হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী । তার পরিবার সূত্রে জানা গিয়েছে আজ সোমবার ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যেই ঘুমের মধ্যেই হৃদরোগে মৃত্যু হয়েছে এই প্রবাদপ্রতিম অভিনেতার । তার প্রয়াণে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া । বিকেল চারটের সময় টেকনিশিয়ান স্টুডিওয় তার মনে দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে টলিউডের কলা কুশলীরা তাকে অন্তিম শ্রদ্ধা জানাবেন কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।
সূত্রের খবর, পুত্রবধূ ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায় চৌধুরীর। জানা গিয়েছে, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তিনি। তবে ঘুম থেকে না ওঠায় বাড়ির পরিচারিকার সন্দেহ হয়। তাঁকে ডাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ পাননি। তড়িঘড়ি চিকিৎসককে ডাকা হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হয়েছেন অভিনেতা। তার শরীরে পেসমেকার বসানো ছিল। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। সেকারণে সিনেমা সিরিয়ালের পর্দায় দেখা যাচ্ছিল না।
দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ছিলেন তিনি। থিয়েটারেও দাপিয়ে অভিনয় করেছেন । একাধিক বাংলা ছবি ও সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গেছে । চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিশ্বর, রামধনু অ্যামাজন অভিযান এর মতো হিট ছবিতে তার অভিনয়ের ঝলক দেখতে পেয়েছেন বাংলা সিনেপ্রেমীরা । পজেটিভ ও নেগেটিভ দুই চরিত্রই সমান ভাবে খ্যাতি পেয়েছেন দর্শকদের কাছে । নতুন অভিনেতা-অভিনেত্রী তুলে আনতেও তিনি অনেক কাজ করেছেন ।বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে শোকে মূহ্যমান বাংলা চলচ্চিত্র জগৎ এর কলাকুশলী থেকে তার অনুরাগীরা।
