বাংলার আয়না

Kumari Puja-Saraswati Puja : বাগদেবীর পুজোয় কুমারী বন্দনা ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সরস্বতী পুজোয় এক ব্যতিক্রমী ছবি দেখা গেল হুগলির খানাকুলের রাজহাটি গ্রামে। পাল পরিবার এ বছর সরস্বতী পুজোয় দুই কুমারীকে দেবীর আসনে বসিয়ে পুজো করলেন। রাজ্যে সম্ভবত এই প্রথম সরস্বতী পুজোয় কুমারী পুজোর আয়োজন হলো।

পুজোটি পারিবারিক হলেও খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে বহু মানুষ পাল বাড়িতে আসেন। তাঁরা কুমারীদের প্রণাম করে আশীর্বাদ নেন। অনেকের বিশ্বাস, এই আশীর্বাদে শিশুরা প্রকৃত শিক্ষায় আলোকিত হবে।

কুমারী রূপে পুজো পাওয়া দুই শিশু হলেন শরন্যা ও রাজন্যা। তাঁরা রাজহাটির বাসিন্দা রাজর্ষি পাল ও সুচেতা পালের কন্যা। সাধারণ মধ্যবিত্ত এই পরিবার মনে করেন, কন্যাসন্তানই দেবীর রূপ। সেই ভাবনা সমাজের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ।

রাজহাটি গ্রাম খানাকুলের একটি প্রত্যন্ত ও বন্যাপ্রবণ এলাকা। বর্ষায় বহু বাড়ি জলের তলায় চলে যায়। নানা কষ্টের মধ্যেই এখানকার মানুষ জীবনযাপন করেন। সেই গ্রাম থেকেই এ বার কন্যাসম্মানের বার্তা দিলেন রাজর্ষি পাল।

তিনি বলেন, “এই পুজোর মাধ্যমে আমরা বলতে চেয়েছি—কন্যাসন্তান বোঝা নয়, সে দেবীর সমান। সব জাতি ও সম্প্রদায়ের কন্যারই সম্মান পাওয়া উচিত। প্রত্যেক পরিবার যদি কন্যাকে দেবীর চোখে দেখে, তা হলে সমাজে নারীর উপর অন্যায় অনেকটাই কমবে।”

পুরোহিত অমিয় মিশ্র জানান, শাস্ত্র মেনেই নিয়ম অনুযায়ী পুজো হয়েছে। তিনি বলেন,

“এত অল্প বয়সে দুই কন্যাকে দেবীর রূপে দর্শন করতে পেরে আমি নিজেও গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *