আজকের দিনেবিশ্ব

খামেনেইয়ের মৃত্যুতে অশান্তির আঁচ কাশ্মীরে, বড় পদক্ষেপ প্রশাসনের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। এই বিক্ষোভের আঁচ এসে পড়েছে ভারতের কাশ্মীরে । জম্মু-কাশ্মীরে হাজার হাজার শিয়া সম্প্রদায় ভুক্ত মুসলিমরা বিক্ষোভে নেমেছেন । বিক্ষোভের ফলে একাধিক পদক্ষেপের ঘোষণা করেছে স্থানীয় জম্মু-কাশ্মীর প্রশাসন।

গতকাল রবিবার পয়লা মার্চ থেকেই অশান্তির রাত কাশ্মীরে শ্রীনগর ,বদগ্রাম, অনন্তনাগ ও পুলওয়ামা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা যায়। আমেরিকা ও ইজরায়েল বিরোধী স্লোগান তুলে পথে নামে বহু মানুষ । কালো পতাকা নিয়েও মৌন মিছিল করা হয় । বিক্ষোভকারীদের হাতে ছিল নিহত খামেনেইর ছবি । বিক্ষোভ মিছিলে পুরুষদের পাশাপাশি প্রচুর পরিমাণ মহিলা ও শিশুদের উপস্থিতি লক্ষ্য করা যায় । বিক্ষোভকারীদের মধ্যে থেকে কেউ কেউ বলেন খামেনেই আমাদের কাছে বাবা মায়ের চেয়েও বেশি প্রিয় । তিনি ছিলেন মহান ইসলামিক নেতা । তার মৃত্যু মানে অপূরণীয় ক্ষতি ।জম্মু-কাশ্মীরে এই ধরনের বিক্ষোভ দেখা যাওয়ায় একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছে জম্মু-কাশ্মীরের স্থানীয় প্রশাসন । বিক্ষোভের কেন্দ্রস্থল লালচকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা । এছাড়া বেশ কিছু জায়গায় ইন্টারনেট সীমিত করা হয়েছে। কাশ্মীর জুড়ে সমস্ত স্কুল কলেজ দুই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে । আজকেও অর্থাৎ ২রা মার্চ বেশ কিছু ধর্মীয় সংগঠন সামাজিক গোষ্ঠীর ধর্মঘটের ডাক দিয়েছে।

জম্মু-কাশ্মীরের এই বিক্ষোভের ঘটনায় বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। এছাড়া সংঘর্ষ চলা দেশ গুলিতে বসবাসকারী ভারতীয় ছাত্র-ছাত্রী ও অন্যান্যদের নিরাপত্তার বিষয়ে প্রতিমুহূর্তে খোঁজ নেওয়া হচ্ছে। জম্মু-কাশ্মীর সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে ও প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *