আজকের দিনেবাংলার আয়না

কালীগঞ্জের সিপিএমের প্রার্থী নিহত তামান্নার মা, বিক্ষুব্ধ দলের একাংশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল সোমবার ১৬ই মার্চ সিপিআইএম বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে । কালীগঞ্জে প্রার্থী করা হয় ৯ বছরের নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। আর তার নাম ঘোষণা হওয়ার পরই বিক্ষোভে ফেটে পড়ে সিপিএম কর্মীদের একাংশ। তাকে মানতে নারাজ তারা । ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কালীগঞ্জে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।

বিগত ২০২৫ সালে ২৩ শে জুন কালিগঞ্জ উপনির্বাচনে ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজির ফলে মৃত্যু হয়, নয় বছরের নাবালিকা তামান্না খাতুনের। স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির নির্দেশ পুলিশকে দিয়েছিলেন । ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তদের । মেয়েকে হারানোর শোকে গত ডিসেম্বরে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু বরাত জোরে তিনি বেঁচে যান । সোমবার বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হতেই যখন কালিগঞ্জ কেন্দ্রে সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা হল ক্ষোভের সৃষ্টি হয় এলাকার সিপিএম কর্মীদের মধ্যে । তাদের দাবি উনি সংগঠনের সঙ্গে যুক্ত নন দলের সঙ্গেও যোগাযোগ রাখেন না । তাই তাকে প্রাপ্তি হিসেবে তারা মানবেন না। এই ঘটনার প্রতিবাদে আজ ১৭ই মার্চ মঙ্গলবার সকালে কালীগঞ্জের সিপিএম দলীয় কার্যালয় কার্যত তাণ্ডব চালালেন দলের নিচু চলার কর্মীদের একাংশ । চেয়ার টেবিল ভাঙচুর করা হয় । পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনার খবর পেয়ে পুলিশ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে । যদিও এই নিয়ে সাবিনা ইয়াসমিনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রাজ্যে সিপিএমের আসন সংখ্যা তলানিতে গিয়ে ঠেকেছে। তাদের মধ্যেও এই ধরনের কোন্দল দেখা যাওয়ায় রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । এবার এখন দেখার অপেক্ষা এটাই সিপিএম এই আসনে প্রার্থী বদল করে কিনা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *