আজকের দিনেবিশ্ব

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কি শেষ ? বড় বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ কি শেষের পথে ? বড় ধরনের আপডেট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তার মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তবে তা এই সপ্তাহের মধ্যে শেষ হবে সেটা তিনি মনে করছেন না । তাহলে কি যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট কি ক্রমশ একা হয়ে যাচ্ছেন ? আন্তর্জাতিক মহলে এটা নিয়ে উঠছে প্রশ্ন ।

যুদ্ধ পরিস্থিতির মাঝে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক করতে সাতটি ভিন্ন দেশের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য আহ্বান করেছিলেন। রবিবার তিনি বলেন, “আমরা সবসময় ন্যাটোর পাশে থেকেছি । ইউক্রেন ইস্যুতেও সাহায্য করেছি । এখন দেখার, কোন দেশ আমাদের পাশে দাঁড়ায়।” তবে এর ঠিক একদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট এর দাবি ইরানের সঙ্গে চলা এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে । তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, এই সপ্তাহেই যুদ্ধ শেষ হয়ে যাবে এমনটা তিনি মনে করছেন না। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ শীঘ্রই শেষ হবে। তবে এখনই নির্দিষ্ট দিন বা সময় বলা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “এই সংঘাত বেশি দিন চলবে না । যুদ্ধ শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠবে ।”
বর্তমানে যদিও যুদ্ধ পরিস্থিতি চরম পর্যায়ে রয়েছে । দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গতকাল ইরানের ছড়া ড্রোন হামলা করেছিল। যার কারণে দুবাই বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল । এমনকি ভারত দুবাই বিমান পরিষেবা বন্ধ রাখতে হয় এর প্রভাবে ।

প্রসঙ্গত গত ২৮ শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছিল । যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেই । ইরানও পালটা হামলা চালিয়ে গেছে তারপর থেকে। পশ্চিম এশিয়ার দেশ গুলিতে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিকবার ড্রোন মিসাইল ছুড়েছে তারা। যুদ্ধ পরিস্থিতি ১৮ দিন অতিক্রান্ত হতে চলল । এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সত্যিই কি যুদ্ধ দ্রুত শেষ হবে না সংঘাতের পরিমাণ আরো বাড়বে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *