আজকের দিনেখেলা

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের খোঁজে ইরানের জাতীয় মহিলা দলের ফুটবলাররা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- স্বপ্ন ছিল ২০২৭ ফিফা বিশ্বকাপে খেলা । দেশে যুদ্ধ পরিস্থিতি তবুও ব্রাজিলে হতে চলা আগামী বছরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার জন্য এফসি এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ইরানের জাতীয় মহিলা ফুটবল দল। টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকে গেলেও তবুও ফুটবলাররা নিজেদের দেশে ফিরতে পারেননি। ঘটনার সূত্রপাত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে, সেই সময় জাতীয় সংগীতের সময় চুপ করে থাকেন ইরানের মহিলা ফুটবলাররা । দেশ তাদেরকে বিশ্বাসঘাতক তকমা দিয়েছে সেই কারণে সংঘাতের আবহের মধ্যে তারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন ।

সূত্রের খবর ইরানের জাতীয় দলের ফাতেমা পসন্দিদে, জাহরা ঘানবাড়ি, জাহরা সারবালি, আতেফা রামাজানজাদে ও মোনা হামৌদি এই পাঁচ মহিলা ফুটবলার দলের ক্যাম্প থেকে পালিয়েছেন । জানা যাচ্ছে তারা নাকি অস্ট্রেলিয়ায় আশ্রয় খুঁজছেন । কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি হোটেলে ছিল ইরানের মহিলা ফুটবল টিম। তবে এই পাঁচ ফুটবলারকে এখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিশ। কথাবার্তা চলছে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গেও।

প্রসঙ্গত ফিলিপিন্সের কাছে হেরে এই টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছে ইরান। ৯ মার্চ ২০২৬ সোমবার দেশে ফেরার কথা ছিল দলের। তবে তা আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। তাদেরকে জানানো হয়েছে কোনও ব্যক্তি যদি নিজের দেশে ফেরার পরে নির্যাতন বা গুরুতর ক্ষতির আশঙ্কা করেন, তবে তিনি অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করতে পারেন। এই পরিস্থিতিতে ইরানের মহিলা ফুটবল দলের এই পাঁচ ফুটবলার কী সিদ্ধান্ত নেন সেটা এখন আলোচ্য বিষয়।

এই পরিস্থিতিতে ইরানের ফুটবলারদের সুরক্ষা নিয়ে এগিয়ে এসেছে FIFA-ও। এক বিবৃতির মাধ্যমে ফিফা জানিয়েছে, ইরানের মহিলা জাতীয় দলের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই এশিয়ান ফুটবল ফেডারেশন এবং অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *