আজকের দিনেবিশ্ব

যুদ্ধ পরিস্থিতির মাঝেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইরান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরান সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া । এরই মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইরানের গেরাশ শহর । তীব্রতা ছিল ৪.৩ । ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে । প্রাকৃতিক কারণে কি এই ভূমিকম্প না বিরোধী পক্ষের পারমাণবিক পরীক্ষণ কিছুই এই মুহূর্তে স্পষ্ট নয়।

সূত্র মারফত খবর, আজ আজ ৩ মার্চ মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের গেরাশ শহরে কম্পন অনুভূত হয় । ইরানকে লক্ষ্য করে বিমান হামলার মধ্যে এই ভূমিকম্প ঘটে । ভূমিকম্পের ফলে এখনো কোন বড় বিপর্যয় ঘটেনি বলে খবর । বিশেষজ্ঞরা বলছেন ভৌগোলিকভাবে ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে এ ধরনের কম্পন স্বাভাবিক ঘটনা। তবুও যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনা অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি করছে ।গত ২৮ এ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে । এই অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই । পাল্টা হামলা চালায় ইরান । ইরানের হামলার মুখে পড়েছে সৌদি আরব তথা বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার । গতকাল ২ মার্চ ” সৌদি অ্যারামকো ” শোধনাগরে আঘাত হানে ইরানের ড্রোন । সাময়িকভাবে সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখানে । এছাড়া হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে ইরান । যে পথ দিয়ে কাতার ,কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মত দেশ এই পথ দিয়ে এশিয়ার বিস্তীর্ণ অংশে তেল ও গ্যাস পাঠায়।

এমনিতেই যুদ্ধ পরিস্থিতির কারণে জনজীবন বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে । এরই মধ্যে ঘটে গেল দক্ষিণ ইরানে এই ভূমিকম্প । বিশেষজ্ঞরা তাকে যে কারণে ভূমিকম্প হতে পারে বললেও বিরোধী সংঘাতের কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *