আজকের দিনেবিশ্বরাজনীতি

Iran-Middle East : মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ইরানকে ঘিরে ফের যুদ্ধের আশঙ্কা বাড়ছে মধ্যপ্রাচ্যে। আমেরিকা নতুন করে এই অঞ্চলে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান এফ-১৫ই এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া বার্তা দিয়েছেন।

এর পালটা প্রতিক্রিয়ায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার তরফে কোনও রকম হামলা হলে সেটিকে তারা সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখবে। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই-এর অধীনস্থ এক শীর্ষ সামরিক আধিকারিক জানিয়েছেন, হামলা ছোট হোক বা বড়, সীমিত হোক বা ‘সার্জিক্যাল’—সব ক্ষেত্রেই ইরান কঠোরতম জবাব দেবে।

সংবাদ সংস্থা রয়টার্সকে ওই আধিকারিক বলেন, আমেরিকা যেভাবেই হামলার নামকরণ করুক না কেন, ইরান তা সর্বাত্মক যুদ্ধ হিসেবেই গণ্য করবে। আর তার জবাব হবে সবচেয়ে কঠিন পথে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রাচ্যে আমেরিকার সেন্ট্রাল কমান্ডকে আরও শক্তিশালী করা হচ্ছে। এই কমান্ডই ওই অঞ্চলের সব সামরিক অভিযান দেখভাল করে। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

কিছুদিন আগেও মনে করা হচ্ছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বহু বিদ্রোহীর মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত রদ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্পও। তখন ধারণা করা হয়েছিল, হয়তো যুদ্ধের পথ থেকে সরে আসবে আমেরিকা।

কিন্তু এখন ফের বদলাচ্ছে ছবি। সামরিক শক্তি বাড়ানো আর কড়া হুঁশিয়ারির জেরে বিশেষজ্ঞদের মতে, সংঘাতের সম্ভাবনা আবার জোরালো হচ্ছে। আমেরিকা সত্যিই হামলা চালাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে যদি তা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে বড়সড় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *