দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা ইরানের ! জারি হাই এলার্ট
কিউ ইন্ডিয়া বাংলা, ইন্টারন্যাশানাল ডেস্ক :- মধ্যপ্রাচ্যের ইরান আমেরিকা সংঘাতের কারণে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুবাইয়ের এয়ারপোর্ট এর কাছাকাছি ড্রোন হামলা চালিয়েছে ইরান। যার জেরে বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।
সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্সে দুবাই এয়ারপোর্টের ড্রোন হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। রীতিমত ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা । জানা যাচ্ছে এ বিস্ফোরণের জেরে আরব আমিরশাহির জাতীয় বিমান সংস্থা এমিরেটস তাদের দুবাই গামী কিছু ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে পরবর্তী নির্দেশনা পর্যন্ত অধিকাংশ ফ্লাইট বন্ধ থাকবে । ফলে সমস্যায় পড়েছেন প্রচুর যাত্রী । সূত্রের খবর শনিবার সকালে ইরানের একটি মিসাইল সরাসরি বিমানবন্দর চত্বরে এসে পড়ায় তার জেরেই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন। যাত্রীদের উদ্দেশে এমিরেটস-বিমান সংস্থা এর তরফে বলা হয়েছে, দুবাই বিমানবন্দরের উদ্দেশে এই মুহূর্তে যেন কেউ রওনা না দেন। যাত্রীদের জন্য বিমানের টিকিটের রি-বুকিং এবং দ্রুত রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যাঁদের বিমান বাতিল হয়েছে, তাঁরা ৩০ এপ্রিলের মধ্যে অতিরিক্ত ভাড়া ছাড়াই বিমানের সময় পরিবর্তন করতে পারবেন।
প্রসঙ্গত গোটা বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়েই বিশ্বের কয়েক হাজার মানুষ রোজ চলাচল করেন।
