আজকের দিনেখেলা

শুরু হতে চলেছে আইপিএল, মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি- দুর্বলতা কি কি ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ সালের আইপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন । বিশ্বের জনপ্রিয়তম টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ এটি । এই টুর্নামেন্টের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ানস । রোহিত শর্মার নেতৃত্বে এখনো পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। চেন্নাই সুপার কিংস এর সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক আইপিএল জেতার রেকর্ড তাদের দখলে ।

২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিক কে অধিনায়ক করেছে নীতা আম্বানির ফ্রাঞ্চাইজি। এবারেও তারই নেতৃত্বে দল টুর্নামেন্টের নামতে চলেছে। ২০২১ থেকে আইপিএল ট্রফি জিততে পারেনি মুম্বাই এমনকি ফাইনালেও তারা পৌঁছাতে পারেনি । এবারে তারা চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার। এই দলের যেমন একাধিক শক্তিশালী দিক আছে এমনই বেশ কিছু দুর্বলতা আছে যা টুর্নামেন্টে সমস্যায় ফেলতে পারে তাদেরকে।

মুম্বাই ইন্ডিয়ান্স দলের অন্যতম শক্তিশালী দিক তাদের ব্যাটিং লাইন আপ । রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, শেরফান রাদারফোর্ড, রায়ান রিকলেন্টন একাধিক তারকা ব্যাটারদের নিয়ে সমৃদ্ধ । যারা প্রথম বল থেকেই বড় শট নিতে পারেন । এছাড়া উইল জ্যাকস আছেন যিনি ম্যাচ ফিনিশিং এর ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা পালন করতে পারেন। অলরাউন্ডার করবিন বক্স লোয়ার অর্ডারে ব্যাটিংকে শক্তিশালী করবেন । কোচ মহিলা জয়বর্ধনের ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তা নেই তবে কাকে ছেড়ে কাকে খেলাবেন সেটা ভাববার বিষয়। মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ আইপিএল এর যে কোন দলের বোলিং বিভাগকে সমস্যায় ফেলে দিতে পারে।

এই দলের বেশ কিছু দুর্বলতার দিক আছে বিশেষত বোলিংয়ে । স্পিন বিভাগের পারফরমেন্স বিগত কয়েক বছরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার থাকলেও তিনি ধারাবাহিকভাবে উইকেট নিতে পারেন না । দলের বাকি স্পিনার মায়াংক মারকান্ডে ও আল্লাহ গজনফরের অভিজ্ঞতা বেশ কম । অভিজ্ঞ ভারতীয় উইকেট রক্ষক না থাকা এই দলের অন্যতম দুর্বল দিক।

২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দল :- রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ, শেরফান রাদারফোর্ড, রায়ান রিকলটন, কুইন্টন ডি’কক, দানিশ মালেওয়ার,হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, নমন ধীর, অথর্বা অ্যাঙ্কোলেকার, মায়াঙ্ক রাওয়াত, করবিন বস্ক, উইল জ্যাকস, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরা, ট্রেন্ট বোল্ট, মায়াঙ্ক মার্কান্ডে, অশ্বিনী কুমার, দীপক চাহার, রঘু শর্মা, আল্লাহ গফনজর, মহম্মদ ইজহার।

এবারের আইপিএলে মুম্বাইয়ের প্রথম ম্যাচ ঘরের মাঠ ওয়াংখেড়েতে আগামী ২৯ শে মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *