বিশ্ব

হরমুজ পেরোল ভারতের LPG বাহী জাহাজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে দেশবাসীর জন্য এল এক স্বস্তির খবর। আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনার পারদ চড়লেও, সমস্ত বাধা কাটিয়ে ভারতের দ্বিতীয় এলপিজি বহনকারী জাহাজ ‘নন্দা দেবী’ সফলভাবে পার করল রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে জাহাজটি উন্মুক্ত সমুদ্রে প্রবেশ করেছে এবং ভারতীয় নৌসেনার কড়া নিরাপত্তায় ভারতের জলসীমার দিকে এগিয়ে আসছে।

প্রসঙ্গত ইরান-ইজরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে চিন ও রাশিয়া ছাড়া অন্য দেশের পণ্যবাহী জাহাজ চলাচল এর অনুমতি বন্ধ করেছিল ইরান । এবার এই আবহে ৪৬,০০০ মেট্রিক টনেরও বেশি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) নিয়ে ‘নন্দা দেবী’র এই যাত্রা ভারতের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জাহাজটি মুম্বই অথবা কাণ্ডলা বন্দরে নোঙর করতে পারে বলে খবর।কেবল ‘নন্দা দেবী’ নয়, এর আগে ‘শিবালিক’ নামক আরও একটি এলপিজি জাহাজ সফলভাবে এই পথ অতিক্রম করেছে। ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক স্তরে দীর্ঘ আলোচনার পর নিরাপদ করিডোর নিশ্চিত হতেই জাহাজ দুটির যাত্রা শুরু হয়।

ভারতে এই মুহূর্তে দেশজুড়ে এলপিজি গ্যাস এর সংকট দেখা গিয়েছে । কেন্দ্র এই পরিস্থিতিতে গৃহস্থ বাড়িতে গ্যাস সিলিন্ডার সরবরাহ কে অগ্রাধিকার দিয়ে রেখেছে । বন্ধ হয়েছে অনেক রেস্তোঁরা । এবার দুটি গ্যাসবাহী জাহাজ দেশে আসায় গ্যাসের ঘাটতি কিছুটা মিটবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *