আজকের দিনেগ্রীন রুমভারত

India Tour-Shakira : স্থগিত শাকিরার ইন্ডিয়া ট্যুর! ক্ষুব্ধ অনুরাগীরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বর্তমান পরিস্থিতি। পশ্চিম এশিয়ার দেশগুলিতে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অস্থিরতার কারণ দেখিয়ে শাকিরার ভারত সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। এপ্রিলেই তার কনসার্ট হওয়ার কথা ছিল তার । ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ অনুরাগীরা ।

আগামী ১০ ও ১১ এপ্রিল মুম্বইয়ে এবং ১৫ এপ্রিল দিল্লিতে তাঁর স্টেজ মাতানোর কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে তার এই কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আয়োজক সংস্থা। আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ (District by Zomato) ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া’ কনসার্ট আপাতত স্থগিত করা হলো। অনুরাগী, শিল্পী এবং প্রোডাকশন টিমের নিরাপত্তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি টিকিট হোল্ডার আগামী ৫-৭ কর্মদিবসের মধ্যে তাঁদের মূল পেমেন্ট মোড-এ সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবেন। তবে এই ঘোষণাতেও শান্ত হননি অনুরাগীরা। প্রসঙ্গত এর আগে ২০০৭ সালে শেষবার মুম্বইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা। ভারতে তার অগনিত ভক্ত, এই ঘোষণার ফলে তারা হতাশ হয়েছেন। শুধু শাকিরা নয় , এর আগে আমেরিকার র‍্যাপার কেনইয়ে ওয়েস্টের কনসার্টও একই কারণে পিছিয়ে গিয়েছে। ২৯ মার্চ দিল্লিতে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আমেরিকা-ইরান সংঘাতের জেরে তা পিছিয়ে আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

ভারতে আসার বিষয় নিয়ে বিখ্যাত পপ তারকা শাকিরা নিজেও উচ্চসিত ছিলেন । কারণ এই অনুষ্ঠানের লেখক তো একটি মহৎ উদ্দেশ্য ছিল। অনুষ্ঠানের দায়িত্বে থাকা আয়োজকরা নতুন করে কোন তারিখে পুনরায় শাকিরার কনসার্ট আয়োজন করার চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *