India-Pakistan-Cricket : ভেস্তে যেতে পারে ভারত পাকিস্তান ম্যাচ , ক্রমশ আশঙ্কা বাড়ছে !
কিউ ইন্ডিয়া বাংলা :- অনেক জল্পনা ও অনিশ্চয়তার পর অবশেষে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচ । আগামী ১৫ই ফেব্রুয়ারি রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই যুযুধান প্রতিপক্ষ। কিন্তু আবার একবার এই ম্যাচ পন্ড হয়ে যেতে পারে। আবহাওয়ার কারণেই বাধা পড়তে পারে ভারত পাকিস্তান ম্যাচে ।
হাইভোল্টেজ এই ম্যাচের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলম্বোর আবহাওয়া । পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন চার ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি হতে পারে সেইসঙ্গে বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা আছে । সুতরাং এই মহা হাইভোল্টেজ ম্যাচ পন্ড হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
যদি বৃষ্টির কারণে সম্পূর্ণ ম্যাচ ভেস্তে যায় সে ক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে পাবে । সেক্ষেত্রে ভারত সরাসরি সুপার এইট পর্বে জায়গা পেয়ে যাবে। আর সে ক্ষেত্রে পাকিস্তানকে পরের ম্যাচে জিততেই হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য । এবার এটাই দেখার বহু প্রদক্ষিত এই মহারণ হওয়ার ক্ষেত্রে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায় কিনা ?
কলম্বোর মাঠে ভারত পাকিস্তানের খেলা হলেও এই ম্যাচের মধ্যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আইসিসির সাথে এই ম্যাচ চলাকালীন বাংলাদেশ পাকিস্তান ও ভারতের যৌথভাবে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী দিনের ক্রিকেট সূচি এবং সৌজন্যমূলক কথাবার্তা হতে পারে ।
