আজকের দিনেখেলা

তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার পেল ভারত ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত । ফাইনালে নিউজিল্যান্ডকে কার্যত দাঁড়াতেই দেননি সূর্য কুমার যাদবরা । ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতে পরপর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। বিশ্বকাপ জেতায় বিপুল অংকের পুরস্কার পেয়েছে চ্যাম্পিয়ন ভারত সহ অন্যান্য দলরা । সুতরাং বিশ্বকাপ খেলে প্রত্যেকটি দলই লাভবান হলো ।

এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২০ কোটি টাকা পুরস্কার মূল্য ধার্য করেছিল আইসিসি । বিগত ২০২৪ সালের পুরস্কার মূল্য ছিল ১০০ কোটি । গতবারের তুলনায় এবার ২০ শতাংশ পুরস্কার মূল্যের পরিমাণ বৃদ্ধি করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এ বছর বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৭ কোটি ৪৮ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে ১৪.৫৬ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৭.২৪ কোটি টাকা করে। সুপার এইটে ওঠা প্রতিটা দল পাবে ৩.৮ কোটি টাকা করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলি পাবে ২.২৯ কোটি টাকা। এর বাইরেও প্রতিটি ম্যাচ জেতার জন্য আলাদা করে টাকা পাবে দলগুলি। এ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে এটাই সর্বাধিক পুরস্কারমূল্য। উল্লেখ্য, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা ভাবে পুরস্কার মূল্য ঘোষণা করবে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *