আজকের দিনেতিলোত্তমা

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার রাতেই কলকাতায় চলে এসেছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ । কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তার। আজ সোমবার ৯ই মার্চ সকালে সেইমতো পুজো দিতে যান তিনি । সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়  তাঁকে । তাঁকে উদ্দেশ্য করে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগানও ওঠে । মন্দির থেকে পূজো দিয়ে বেরিয়ে এই বিষয়ে কি বললেন তিনি ?

আজ সোমবার দফায় দফায় রাজ্য প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের । তার আগেই সকালে তিনি কালীঘাট মন্দিরে ফুল দিতে যান।  তাঁর সঙ্গে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগারওয়াল । তাঁদের পৌঁছানোর আগে থেকেই মন্দিরের সামনে বিক্ষোভ চলছিল । কালো পতাকা হাতে নিয়ে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমার এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন অনেকে । এস আই আরে অনেকের নাম বাদ পড়ায় মুখ্য নির্বাচন কমিশনারের সামনেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন বিক্ষোভকারীরা । বিক্ষোভের মধ্যেই মন্দিরের প্রবেশ করে যান দেশের প্রধান নির্বাচন কমিশনার । মন্দির থেকে বেরিয়ে বিক্ষোভ সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে চাননি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ” পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনকে আমার নমস্কার । কালীমা সকলকে ভাল রাখুন” । এরপরে গাড়িতে উঠে কালীঘাট মন্দির চত্বর ছেড়ে তিনি বেরিয়ে যান ।

নির্বাচন কমিশন সূত্র জানানো হয়েছে কালীঘাট মন্দিরের পূজো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল কামনা করেছেন জ্ঞানেশ কুমার। রাজ্যে স্বাধীন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন এবার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে । আজ সকাল ১০ টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মুখ্য নির্বাচন কমিশনারের । তারপর বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে তাঁর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *