আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

নৈহাটি বড়মার মন্দির দর্শনার্থীদের জন্য সুখবর …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নৈহাটির বড়মার দর্শন করতে আর লাইন দিতে হবে না । দীর্ঘদিন ধরে ভক্তরা এই দাবি জানিয়েছিলেন । এইবার মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে সকলের জন্য এই সুবিধা থাকছে না । তবে কারা পাবেন এই বিশেষ সুবিধা ? এর জন্য কোন নিয়মের কথা বলেছে নৈহাটির বড়মার মন্দির কর্তৃপক্ষ ?

সূত্রের খবর, যে সকল নাগরিকদের নৈহাটিতেই বাড়ি তারা বিশেষ লাইনে তাড়াতাড়ি পুজো দেওয়ার সুযোগ পাবেন। সচিত্র পরিচয় পত্র থাকলেই নৈহাটি বাসীদের আর সাধারণ লাইনে দাঁড়াতে হবে না । বছরের সব সময় বড়মার মন্দিরে ভিড় লেগেই থাকে। বিশেষ তিথিতে ভিড়ের মাত্রা অতিরিক্ত হয় । নৈহাটি বাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের জন্য বিশেষ লাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করা । ভক্তদের সেই দাবি মেনে আগামী ১লা মার্চ থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে ।

এটা বলা হয় যে বড়মা কাউকে খালি হাতে ফেরান না । ভক্তদের মনের সমস্ত বাসনা পূর্ণ করেন । সেই বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা প্রতিনিয়ত ছুটে আসে । বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য সমগ্র দেশের ভক্তদের পাশাপাশি স্থানীয় নৈহাটিবাসীদের জন্য একই নিয়ম ছিল। যেটা নিয়ে তাদের মনে কিছুটা অভিমান ছিল । এবার থেকে তাদের দাবি পূরণ হতে চলেছে ।

নৈহাটিবাসীদের জন্য বিশেষ এই সুবিধার ঘোষণা প্রসঙ্গে ,পুজো সমিতি ট্রাস্ট এর সম্পাদক তাপস ভট্টাচার্য জানান ৭৪৩১৬৫ ও ৭৪৩১৬৬ পিন কোডের আওতায় যাদের বাড়ি সেই সকল মানুষরাই এই বিশেষ সুবিধা পাবেন। এর জন্য আলাদা গেটের ও ব্যবস্থা করা হয়েছে । তবে বাড়ির অতিথি বা অন্য কেউ এলে তাকে নিয়ে এই বিশেষ গ্রেটে প্রবেশ করা যাবে না তখন অন্যান্যদের মতো সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *