Gold-Market : জানুয়ারির শেষ দিনে সোনা- রুপোর দামে অবিশ্বাস্য পতন ! জেনে নিন কলকাতার দর….
কিউ ইন্ডিয়া বাংলা:- নতুন বছর ২০২৬ এর জানুয়ারি মাস এর আজ শেষ দিন। এর পর রয়েছে একের পর এক বিয়ের তারিখ । বিয়ে অথবা অন্য কিছু সোনা ও রুপোর গয়না প্রতিটি উৎসবে বাঙালির কাছে অপরিহার্য অঙ্গ। সোনা ও রুপোর দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয় বিভিন্ন কারণবশত । তাই প্রতিদিন রুপো ও সোনার দামের দিকে নজরটা রাখতেই হয় । আজ সোনার দামে বৃদ্ধি অব্যাহত রয়েছে । আজ ৩১ শে জানুয়ারি, ২০২৬ কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৬১৫৫ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬৯৯৫ টাকা । পাকা সোনার বাট ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬৯১০ টাকা । যা গতকালের (৩০ শে জানুয়ারি) তুলনায় কিছুটা কমেছে ।
রুপোর দাম সাড়ে ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে আগেই ।বিগত দুই দিনে দাম বৃদ্ধি পেলেও আজকের দামে বেশ অনেকটা পতন হয়েছে । আজ শনিবার ৩১ শে জানুয়ারি শহর কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৩৫১১৫০ টাকা, যা গত দিনের থেকে ৮.৮৬ শতাংশ কমেছে। অন্য দিকে খুচরো রুপো প্রতি কেজি দাম ৩৫১২৫০ টাকা ।
দেশের রাজধানী দিল্লিতে ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৭৩৫ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬০৭৩ টাকা ।
দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৭২০ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬০৫৮ টাকা ।
