আজকের দিনেখেলাতিলোত্তমা

ইডেনে ম্যাচের আগে কালীঘাটে গম্ভীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে ফের জোরালো প্রত্যাবর্তন করেছে ভারত। বৃহস্পতিবারের ম্যাচের পর গ্রুপ সমীকরণ সহজ হয়েছে। ফলে রবিবার ইডেন গাডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট টিম ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল।

শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ চেন্নাই থেকে কলকাতায় পৌঁছবে ইন্ডিয়া ন্যাশানাল ক্রিকেট টিম। কিছুক্ষণ পর আহমেদাবাদ থেকে শহরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। শহরে এসেই সন্ধ্যায় কালিঘাট কালী মন্দির-এ পুজো দিতে যাওয়ার কথা ভারতের হেড কোচ গৌতম গম্ভীর-এর।
দলের সঙ্গে দেশের বিভিন্ন শহরে গেলেও স্থানীয় মন্দিরে পুজো দেওয়ার অভ্যাস রয়েছে গম্ভীরের। কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে খেলার সময় থেকেই কলকাতায় এলে নিয়মিত কালিঘাটে যান তিনি। এমনকি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট উপলক্ষে শহরে এসেও সেখানে পুজো দিয়েছিলেন।

শুধু মন্দিরই নয়, গম্ভীর ভরসা রাখছেন তাঁর ‘পয়া’ হোটেলেও। সায়েন্স সিটির উল্টোদিকের যে হোটেলে কেকেআর পর্বে থাকতেন, অধিনায়ক ও মেন্টর হিসেবে তিনটি আইপিএল জয়ের সময়ও সেখানেই উঠেছিলেন। এবারও নকআউটের আগে সেই পুরনো ঠিকানাতেই থাকছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য থাকবে পাশের নবনির্মিত অংশে।

গ্রুপে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠবে কে, তা নির্ধারিত হবে ১ মার্চের ইডেনের ম্যাচেই। যে দল জিতবে, তারই সেমিফাইনাল নিশ্চিত হারলেই বিদায়।
নকআউটের আগে মন্দির, পয়া হোটেল সব দিকেই আস্থা রাখছেন ‘গুরু’ গম্ভীর। ভাগ্য কি সহায় হবে ভারতের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *