আজকের দিনেখেলাবিশ্ব

Football World Cup-Iran : ফুটবল বিশ্বকাপে ইরান ! তাহলে কি অবস্থান বদল ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইরানের দ্বন্দ্বে অশান্তির আঁচ বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে । এই আবহের মধ্যে ইরান জানিয়েছিল ফুটবল বিশ্বকাপে খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে না তারা । তবে যাবে সেই অবস্থান বদল হতে পারে । ইরানের ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান এখনও ফুটবল বিশ্বকাপ খেলতে চায়। আর ইরান খেলবে কি না, সেটা মার্কিন প্রেসিডেন্ট ঠিক করার কেউ নন।

প্রসঙ্গত আগামী জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে । যুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন ” বিশ্বকাপে খেলতে এলে ইরানকে অভ্যর্থনা জানানো হবে। কিন্তু খেলোয়ারদের নিরাপত্তা নিয়ে তিনি কোনরকম নিশ্চয়তা দিতে পারছেন না “। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন ” ইরান প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবেই বলছি, এই সময়ে বিশ্বকাপ খেলতে আসা ঠিক হবে না ওদের পক্ষে” ।এবার ট্রাম্পের বক্তব্যের পাল্টা দেওয়া হয়েছে ইরানের ফুটবল দলের পক্ষ থেকে । বলা হয়েছে ইরান এখনো ফুটবল বিশ্বকাপ খেলতে চায়। আর ইরান খেলবে কি খেলবে না সেটা মার্কিন প্রেসিডেন্ট ঠিক করা কেউ নন কারণ ফুটবল বিশ্বকাপ ফিফা আয়োজিত টুর্নামেন্ট মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত নয় ।ইরানের ফুটবল দল আরো জানায়, বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যারা পায় তাদেরই দায়িত্ব পড়ে অতিথি প্লেয়ারদের নিরাপত্তা সুনিশ্চিত করা । যারা এটা পারেনা তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া উচিত ।

এই আবহে বেশ কিছু প্রশ্ন উঠছে যেহেতু ইরান সরকারের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল তারা ফুটবল বিশ্বকাপ খেলতে যাবে না । ইরানের ফুটবল দলের এই বিবৃতির পর সে দেশের সরকার কি নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ? না ইরান সরকার এবং ফুটবল দলের মধ্যে বিশ্বকাপ খেলা নিয়ে মতভেদ দেখা দিয়েছে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *