আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Football : ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম হার মোহনবাগানের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-চলতি আইএসএলে প্রথম হার মোহনবাগানের । ঘরের মাঠ যুবভারতীতে হারের স্বাদ পেল সবুজ মেরুন শিবির। মুম্বাই বরাবর মোহনবাগানকে বেগ দিয়ে এসেছে। সেই তাদের কাছেই চলতি আইএসএলের প্রথম হার হজম করতে হলো দিমিত্রি পেট্রাতোসদের । ১-০ ব্যবধানে লোবেরার ছেলেদের হারিয়ে দিল মুম্বাই সিটি এফসি । এই জয়ের সৌজন্যে মোহনবাগানকে টপকে লিগ শীর্ষে উঠে এলো জনি কাউকোদের দল ।

গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখেও গোল মুখ খুলতে পারলেন না বাগান ফুটবলাররা। মুম্বই সিটি এফসি-র হয়ে ম্যাচের ২৭ মিনিট গোল করেন নৌফল । জনি কাউকোর পাস থেকে মোহনবাগানের ৪ ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন তিনি।
ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে মোহন বাগান । লিস্টন কোলাসো ও আপুইয়া গোটা মাঝমাঠ কে নিজেদের নিয়ন্ত্রণে রাখেন । একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান । ম্যাচের ৩৯ মিনিটে লিস্টন কোলাসো সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন । এরপর আবার ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে হেড করে বল মুম্বাই এর জালে জড়িয়ে দিয়েছিলেন দিমিত্রি পেট্রাতোস। কিন্তু তার গোল অফ সাইডের জন্য বাতিল হয় । পুরো ম্যাচে আশি শতাংশ বল পজিশন নিয়েও ম্যাচ জিততে পারলেন না বাগান ফুটবলাররা । মুম্বাইয়ের কোচ হিসেবে মোহনবাগানের কাছে কখনো হারেননি সার্জিও লোবেরা। আজকে তার পুরানো দলের বিরুদ্ধে জিততে পারলেন না ।

ম্যাচের শেষের দিকে ও পুরোপুরি রক্ষণাত্মক হয়ে গিয়েছিলেন মুম্বাইয়ের ফুটবলাররা। যার কারণে একাধিকবার বাগান ফুটবলাররা চেষ্টা করেও বল তাদের গোলে জড়াতে পারেননি । আজকে হারের ফলে লীগের শীর্ষস্থান খোয়াতে হলো মোহনবাগানকে। তাদের পরের ম্যাচ ৪ এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *