আজকের দিনেখেলাভারত

Football-ISL : দেশের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল আর দেখা যাবে না হটস্টারে, দর্শকরা তাহলে কোথায় খেলা দেখবেন ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) । কিন্তু কোন সংস্থা আইএসএল ম্যাচগুলির সম্প্রচার স্বত্ব পাবে সেটাই ঠিক করা বাকি ছিল । সেটাই নির্ধারণ হয়ে গেল আজ । চলতি আইএসএলের সম্প্রচার স্বত্ব পেল ফ্যানকোড (FANCODE) ।

অনেক টালবাহানার পরে শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ । বিভিন্ন সমস্যার কারণে লিগ শুরু হচ্ছে নির্ধারিত সময়ের প্রায় ৫ মাস পর সাধারণত সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যায় আইএসএল । এবারে তা  কিছুটা বিলম্বিত হল ।

২০২৫-২৬ আইএসএল এর সম্প্রচারের জন্য আজ সোমবার ২ ই ফেব্রয়ারি সকাল ১১ টার মধ্যে সমস্ত সংস্থাকে বিড পেপার জমা করার অনুরোধ করেছিল ফেডারেশন । কিন্তু এবারের টেন্ডারের বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয় যেমন টিভিসত্ত্ব ও ডিজিটাল শর্ত আলাদা করে কেনার সুযোগ দেওয়া হয়েছে এইবার । এবারে সম্প্রচারের জন্য সবথেকে বেশি আগ্রহ দেখিয়েছিল সোনি স্পোর্টস কিন্তু তারা দীর্ঘমেয়াদি চুক্তি চেয়েছিল , কিন্তু বিভিন্ন কারণবশত সেটা হয়ে ওঠেনি । গত বছর পর্যন্ত জিও হটস্টার দেশের সর্বোচ্চ লিগ দেখিয়েছিল সকল দর্শককে । কিন্তু এবার থেকে ফ্যানকোডে গিয়ে দর্শকরা আইএসএল এর ম্যাচগুলি দেখতে পাবেন।

এবারের শর্ত কেনার জন্য পাঁচ কোটি টাকার বিড জমা করেছিল জিও হটস্টার , কিন্তু সেখানে ডিজিটাল স্টিমিং প্রোডাকশন ও টিভি সম্প্রচারের জন্য ৯ কোটি টাকা বিড জমা দেয় ফ্যানকোড। আর বেশি মূল্যের বিড জমা করায় সম্প্রচার স্বত্ব জিতে নেয় ফ্যানকোড।

এবার টিভিতে কোন চ্যানেলে খেলা দেখা যাবে সেটা এখনো পুরোপুরি ভাবে নিশ্চিত হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে সোনি স্পোর্টস চ্যানেলে খেলা দেখার প্রচুর সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *