হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে দায়ের এফআইআর
কিউ ইন্ডিয়া বাংলা:- টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না জিততেই বিতর্কে জড়ালেন হার্দিক পান্ডিয়া। জাতীয় পতাকা অবমাননার দায়ে থানায় এফআইআর দায়ের হয়েছেভারতীয় তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে । এক আইনজীবী হার্দিকের বিরুদ্ধে অভিযোগ করেন ।
সূত্রের খবর পুনেতে শিবাজি নগর থানায় হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওয়াজিদ খান নামক এক আইনজীবী । তুমি বলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সেলিব্রেশানের সময় হার্দিকের পিঠে জাতীয় পতাকা বাধা ছিল । তার বান্ধবীর সঙ্গে তিনি যখন নাচছিলেন । সেই সময় জাতীয় পতাকা মাটিতে পড়েছিল । যা আমার মতে পতাকার প্রতি অসম্মান । ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের দু নম্বর ধারা অনুযায়ী, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। ভারতের সেটা লংঘন করেছেন। তিনি আরো বলেছেন“হার্দিকের এই কাজ সংশ্লিষ্ট আইনের অধীনে একটি অপরাধ। সেই কারণে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদাকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য।” পুণের আইনজীবীর সংযোজন, “আমি শিবাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছি। প্রথমে পুলিশ জানায় ঘটনাটি অন্য জায়গায় ঘটেছে। আমি তাদের জানাই, জাতীয় পতাকা তো গোটা দেশের প্রতীক। তাই এখানেও অভিযোগ জানানো যায়। পুলিশ আমার অভিযোগ গ্রহণ করেছে। একটি কপিও দিয়েছে। এখন দেখা যাক কী হয়।”
মাঠে এখন হার্দিক পান্ডিয়ার ছায়াসঙ্গী মাহিকা শর্মা । প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর মাহিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় এই তারকা অলরাউন্ডার। এমনকি হার্দিকের ছেলে অগস্তর সঙ্গেও যথেষ্ট ভাব মাহিকার। হার্দিকের ম্যাচ থাকলে স্টেডিয়ামে মাহিকাকে দেখা যাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে ।
বিশ্বকাপ ফাইনালে জেতার পর ভারত দিকের সঙ্গে তাকে সেলিব্রেশন করতে দেখা গেছে। তার সাফল্যের পিছনে মাহিকার অবদানের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন হার্দিক । এবার সেই হার্দিকের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার কারণে অভিযোগ দায়ের হলো ।
