আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি, অনলাইনে নাম দেখবেন কীভাবে?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আর মাত্র একদিন বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। স্বাভাবিকভাবেই সাধারণ ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন তালিকায় নিজের নাম রয়েছে তো? তাই তালিকা প্রকাশ হতেই আগেভাগে নিজের নাম মিলিয়ে নিতে চাইছেন অনেকে। কীভাবে অনলাইনে ও অফলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে, তা জেনে নেওয়াই এখন সবচেয়ে জরুরি।

নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে ভারতের নির্বাচন কমিশন-এর অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ eci.gov.in-এ গিয়ে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করলেই নিজের নাম খুঁজে দেখা যাবে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও তালিকা প্রকাশ করা হবে। সেখানে নিজের জেলা, বিধানসভা কেন্দ্র ও বুথ নম্বর নির্বাচন করে সহজেই যাচাই করা যাবে নাম রয়েছে কি না। এছাড়াও নির্বাচন কমিশনের অ্যাপ ইসিআইএনইটি-এও মিলবে একই সুবিধা। অ্যাপে নিজের নাম বা এপিক নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য। যদি কারও নাম মুছে দেওয়া হয়ে থাকে, তবে স্ট্যাটাসে ‘ডিলিটেড’ দেখাবে। নাম তোলার আবেদন বা সংশোধন সংক্রান্ত কোনও সমস্যা থাকলেও তা সেখানেই জানা যাবে।

যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য রয়েছে অফলাইন ব্যবস্থাও। নিজের বুথের বিএলও-র সঙ্গে যোগাযোগ করলেই দেখা যাবে হার্ড কপিতে প্রকাশিত ভোটার তালিকা। কমিশনের তরফে প্রতিটি বুথে তালিকার প্রিন্ট কপি পাঠানো হবে। ফলে ইন্টারনেট ব্যবহার না করেও সহজেই মিলিয়ে নেওয়া যাবে নিজের নাম। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যত দ্রুত সম্ভব নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন নির্বাচন আধিকারিকরা, যাতে কোনও ত্রুটি থাকলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *