প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা
কিউ ইন্ডিয়া বাংলা :- জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই ছেড়ে বাবাকে দেখতে নয়ডায় পড়ে গিয়েছিলেন রিঙ্কু । কিন্তু শেষ রক্ষা হলো না।
চলে গেলেন রিংকুর বাবা খানচন্দ্র সিং । গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি । তার লিভারে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছিল ।
অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক সেই কারণে ম্যাচের আগে ফিরে আসতে হয়েছিল রিঙ্কুকে । কিন্তু শেষ রক্ষা আর হলো না । গ্রেটার নয়ডার একটি নামী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষার খানচন্দ্র সিং । হাসপাতাল সূত্রে খবর, ভারতীয় জাতীয় দলের এই ক্রিকেটারের বাবা লিভারের চরিত্র পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত ছিলেন । কয়েক দিন ধরেই ভেন্টিলেটর সাপোর্টে থাকে রাখা হয়েছিল । চিকিৎসকরা সমস্ত রকম চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা আর হলো না । শেষমেষ জীবনযুদ্ধে হার মানতে হলো খানচন্দ্র সিংকে ।
রিঙ্কু সিং কে ক্রিকেটার তৈরি করার পিছনে তার বাবার অবদান অনস্বীকার্য । বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার বয়ে অর্থ উপার্জন করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছিলেন খানচন্দ্র সিং । অর্থনৈতিক প্রতিবন্ধকতা তার ছেলের স্বপ্নকে পূরণ করতে বাধা হতে দেননি তিনি । সব সময় তাকে সাপোর্ট করে এসেছেন । এমনকি রিঙ্কু বিখ্যাত হওয়ার পরেও তিনি নিজের পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন । তারপরও দেখা গেছে বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার বইতে। ছেলেকে ক্রিকেটার করার পিছনে রিঙ্কুর বাবার অবদান ভোলার নয় ।খানচন্দ্র সিং এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ভারতীয় ক্রিকেট বোর্ড ,কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে। রিংকুর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে লেখা হয়েছে ” রিঙ্কু এবং তার পরিবারের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি। খানচন্দ্র সিংয়ের ত্যাগ সব সময় স্মরণে থাকবে।
আগামী ১লা মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রিঙ্কু সিং । গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে রিঙ্কু সুযোগ পাননি । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য তিনি দলের সঙ্গে যোগ দেবেন না বাড়ি ফিরে যাবেন সে বিষয়ে এখনো কোনো কিছু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি।
