নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারীর সামনে চরম বিশৃঙ্খলা !
কিউ ইন্ডিয়া বাংলা : – রাজ্যে নির্বাচনের আগেই উত্তাপ তুঙ্গে । সারা রাজ্যে এস আই আর অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে তবুও বিতর্ক পিছু ছাড়ছে না। একাধিক অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগারওয়ালের সঙ্গে দেখা করছে সিও দপ্তরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরেই বিক্ষোভ করছিলেন তৃণমূল পন্থী বিএলও দের সংগঠন । শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনার অফিসে ঢোকার সময় আন্দোলনকারীদের মধ্যে থেকে জুতো দেখানো হয় বলে অভিযোগ । পাল্টা বিজেপি কর্মীদের উপর উঠেছে আন্দোলনরত বিএলওদের মারধরের অভিযোগ ।
গতকাল ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলবার একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তখনই দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিএলওদের একটি সংগঠন । শুভেন্দু অধিকারী ঢুকতেই “চোর” স্লোগান বিক্ষোভকারীদের মধ্য থেকে দেওয়া হয় বলে অভিযোগ । এমন কি জুতাও দেখানো হয়েছে বিরোধী দলনেতাকে। পরিস্থিতি সেই সময় ক্রমশ উত্তপ্ত হতে থাকে । একাধিক বিষয়ে আলোচনার পর যখন শুভেন্দু অধিকারী নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে বেরিয়ে আসেন তখন ধুন্ধুমার কান্ড বেঁধে যায়। ভিড়ের মধ্যে আন্দোলনরত বিএলওদের মারধর করা হয় । বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী তাদের প্রত্যেকের হাতে বিজেপির পতাকা ছিল । সংবাদ মাধ্যমের সামনে তারা বলেন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাদেরকে মারধর করা হয়েছে । তিনি বাধা দিলেন না কেন ? প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা । এক মহিলা বিএলও আবার সন্ত্রমহানির অভিযোগ ও করেছেন।
সূত্রের খবর বিএলও দের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে । অভিযোগ পত্রে তারা বলেছেন নিজেদের দাবি-দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ করছিলেন । সেই সময়ই শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাদের উপর কয়েকজন বিজেপির ঝান্ডা হাতে আক্রমণ করেন । পতাকার লাঠি দিয়ে তাদের মারধর করা হয়েছে। এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন বিক্ষোভকারীরা ।
