কাবুলে বিস্ফোরণ, চতুর্থ দিনে পাক-আফগান সংঘর্ষ !
কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্য যখন অশান্ত, সেই সময়েই চতুর্থ দিনে গড়াল পাকিস্তান-আফগান সংঘর্ষ। রবিবার ভোরে বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। তালিবান সরকারের অভিযোগ, মধ্য কাবুলের একাধিক জায়গায় ফের গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনা। পালটা জবাব দিয়েছে তালিবানও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলার খবর মিলেছে। একইসঙ্গে একটি পাক যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে তালিবান প্রশাসন।
সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার আলো ফোটার আগেই কাবুলের বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে স্থানীয় সূত্রের দাবি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান ফের রাজধানীতে বিমান হামলার চেষ্টা করছে। তিনি দাবি করেন, আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
এর আগে গত রবিবারের পাকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ চালানোর দাবি করে তালিবান প্রশাসন। তাদের বক্তব্য, পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট দখলে এসেছে এবং ৫৫ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। শুক্রবার পাকিস্তানও আফগানিস্তানের একাধিক এলাকায় পালটা হামলা চালিয়েছে বলে জানা যায়। রবিবারও দুই দেশের মধ্যে সংঘর্ষ জারি রয়েছে।
প্রসঙ্গত, শনিবার জালালাবাদ-এ একটি পাক যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি তোলে তালিবান। এমনকি পাক বায়ুসেনার এক উইং কমান্ডারকে বন্দি করার কথাও জানিয়েছে তারা। যদিও পাকিস্তানের তরফে এই দাবিগুলির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া
