কোথায় কত বাহিনী মোতায়ন, তথ্য দিল নির্বাচন কমিশন
কিউ ইন্ডিয়া বাংলাঃ- বাংলায় ভোটের আগেই পৌঁছে গিয়েছে ২৪০ কেন্দ্রীয় বাহিনী। ১০ মার্চ আসবে আরও ২৪০ বাহিনী। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সবথেকে বাহিনী মোতায়েন হচ্ছে দক্ষিণ ২৪ পরগণায় অর্থাৎ বারুইপুর, ডায়মন্ড হারবার এবং সুন্দরবনে। ৩৩ কোম্পানি মোতায়েন হচ্ছে এই জেলায়। এরপরেই রয়েছে কলকাতা।
কমিশনের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় রুট মার্চও শুরু করে দিয়েছে। আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বাংলায় আসার কথা রয়েছে। কিন্তু তা কোথায় মোতায়েন হবে সেই তালিকা দিয়ে দিল কমিশন।
দার্জিলিংয়ে মোতায়েন হচ্ছে ৫ কোম্পানি বাহিনী। শিলিগুড়ি পুলিশ জেলায় ২ কোম্পানি, কালিম্পংয়ে ১ কোম্পানি, কোচবিহারে ৬ কোম্পানিও, আলিপুরদুয়ারে ২ কোম্পানি, জলপাইগুড়ি ৩ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৪ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি, মালদহে ৬ কোম্পানি, মুর্শিদাবাদে ১২, জঙ্গিপুর পুলিশ জেলায় ৭ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ৭ কোম্পানি, রানাঘাট ৩ কোম্পানি, হাওড়া ৩ কোম্পানি, হাওড়া রুরাল ৩ কোম্পানি, হুগলি(রুরাল) ১০ কোম্পানি, চন্দননগর ৩ কোম্পানি, কলকাতায় মোতায়েন হবে ১৮ কোম্পানি, বারাসত পুলিশ জেলা ৫ কোম্পানি, বনগাঁ ২ কোম্পানি, বসিরহাট ১০ কোম্পানি, বারাকপুর ১০ কোম্পানি, বিধাননগর ১ কোম্পানি, বারুইপুর ৮ কোম্পানি, ডায়মন্ড হারবার ৫ কোম্পানি, সুন্দরবন ৫ কোম্পানি, পূর্ব মেদিনীপুর ১৪ কোম্পানি, পূর্ব বর্ধমান ১৭ কোম্পানি, আসানসোল-দুর্গাপুর পুলিশ জেলায় ১০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুর ১৩ কোম্পানি, ঝাড়গ্রাম ৬ কোম্পানি, বাঁকুড়া ৬ কোম্পানি, পুরুলিয়া ১৫ কোম্পানি এবং বীরভূমে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
