খেলাআজকের দিনেবাংলার আয়নাভারত

পারল না ইস্টবেঙ্গল , জামশেদপুরের কাছে মরশুমের প্রথম হার অস্কার ব্রুজোর দলের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – জয়ের হ্যাটট্রিক হলো না ইস্টবেঙ্গলের । পরপর দুই ম্যাচ জেতার পর ঘরের মাঠে যুবভারতীতে জামশেদপুর এফসির কাছে হারল লাল হলুদ শিবির। ২-১ ব্যবধানে ম্যাচ হাতছাড়া মিগুয়েল – সল ক্রেসপোদের । প্রথমে গোল করে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারল না অস্কার ব্রুজোর ছেলেরা ।

ম্যাচের প্রথমার্ধের ৪০ মিনিটে বিপিন সিংয়ের মাইনাস থেকে বল পেয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন এডমুন্ড লালরিনডিকা । এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও, দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ লিড স্থায়ী হয়নি ইস্টবেঙ্গলের। খেই হারিয়ে ফেলল লাল হলুদ ফুটবলাররা। ৬০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে জামশেদপুরের হয়ে সমতা ফেরান স্টিফেন এজে । নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ৮৭ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করেন রেই তাচিকাওয়া । ২-১ ব্যবধানে ম্যাচ জেতে ওয়েন কোয়েলের দল।মাঝমাঠ নিয়ে একটু পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।তারই খেসারত দিতে হলো দলকে । কিন্তু জামশেদপুরের মাদিহ তালাল ও নিকোলা স্টোজানোভিচের ছন্দবদ্ধ ও সংঘবদ্ধ ফুটবলে মাঝমাঠের দখল নিয়ে নেয় ওয়েন কয়েলের ছেলেরা। সামনে লাল-হলুদেরই প্রাক্তনী মেসি বাউলি। তাঁর একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়।পুরানো দলের বিরুদ্ধে জ্বলে ওঠেন প্রাক্তন দুই লাল হলুদ তারকা ।লাল হলুদ জার্সিতে অভিষেক হওয়া অ্যান্টনকে সেভাবে খুঁজেই পাওয়া গেল না। ৭০ মিনিট পর্যন্ত মাঠে থেকে বিশেষ কিছু করতে পারলেন না তিনি ।

লিগ এখনও অনেকটা বাকি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন সৌভিকরা। কিন্তু এই মাঝমাঠের রোগ না সারালে সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। অ্যান্টন সেজবার্গ কতদিনে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন, সেটাও দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *