খেলা

জয়ে ফেরার লক্ষ্যে কেরালার বিরুদ্ধে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – পরপর দুই ম্যাচে জয় দিয়ে ISL-এর অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল । । তৃতীয় ম্যাচ হার ও চতুর্থ ম্যাচে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে। শুরুতেই ঘরের মাঠে দুই ম্যাচে এই জোড়া ধাক্কা লাল হলুদকে অনেকটাই পিছনের দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে কামব্যাকের জন্য কেরালা ব্লাস্টার্স ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো । সেখানেই তিনি সমর্থকদের প্রত্যাশার কথা জানান । এ বছর দলকে আইএসএল জিততেই হবে । সমর্থকদের এই কথা শুনে তিনি অত্যন্ত খুশি কারণ তারা বিশ্বাস করছে এই মরশুমে দল ভালো কিছু করতে পারে । গত চার পাঁচটি আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল লিগ টেবিল এর তলানির দিকে ছিল । এবারের ইস্টবেঙ্গল কে কিছুটা অন্যরকম দেখাচ্ছে । প্রথম চারটি ম্যাচে দল ৭ পয়েন্ট পেয়েছে যা ইতিবাচক দিক । দলের নতুন রিক্রুট অ্যান্টন সেজবার্গের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় লাল হলুদের হেড স্যার । তবে তিনি আশা করছেন ধীরে ধীরে ফর্ম ফিরে পাবে দলের নয়া বিদেশি । দলের অন্যতম তারকা ফুটবলার সল ক্রেসপো চোট সারিয়ে আজকের ম্যাচে মাঠে ফিরতে পারেন।

আজকে কেরালার বিরুদ্ধে জিততে পারলে ইস্টবেঙ্গল ১০ পয়েন্টে পৌঁছে যাবে । তবে সেই কাজটা তাদের পক্ষে খুব একটা সহজ হবে না সেটা নির্দ্বিধায় বলা যায়। বিকেল পাঁচটা থেকে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *