আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমাবিশ্ব

Dubai : ছেলে ইউভানকে নিয়ে দুবাইতে আটকে শুভশ্রী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি । মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে রবিবার ভোরেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই । পাল্টা সংযুক্ত আরব আমিরশাহী ,কাতার এবং সৌদি আরবের রিয়াধে হামলা চালিয়েছে ইরান । বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে আতঙ্ক ছড়িয়েছে সেখানে । বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে দুবাইতে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও তার ছেলে ইউভান।

আগামী ৫ ই মার্চ দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশে ফেরার দিন অনিশ্চিত হয়ে পড়েছে । মার্কিন ইজরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি প্রতিমুহূর্তে খারাপ হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে । সমস্ত রকমের ফ্লাইট অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই বিমানবন্দরে। বর্তমানে হোটেলের ঘরে নিরাপদে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও তার ছেলে। শুভশ্রীর ছেলের স্কুলের ছুটি থাকায় তাকে নিয়ে দুবাই ঘুরতে যান তিনি । গত শনিবার ২৭ শে ফেব্রুয়ারি দুবাইতে পা রাখেন শুভশ্রী । সেখানে পাম জুমেইরাতে উঠেছেন তারা । ওই হোটেলের কিছুটা দূরেই বিস্ফোরণ হয় । সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে । বাড়ির বাইরে বেরোতে বারণ করেছে স্থানীয় প্রশাসন। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন রাজ । সংবাদ মাধ্যমকে পরিচালক রাজের টিমের পক্ষ থেকে জানানো হয় শুভশ্রী ও ইউভান বর্তমানে নিরাপদে আছেন। দুবাইয়ে তাদের অনেক বন্ধু আত্মীয় আছেন তারাই সামলাচ্ছেন শুভশ্রী ও ইউভানকে ।

প্রথমে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর দুবাইতে আটকে পড়ার খবর প্রকাশ্যে এসেছিল। তারপর বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের । এইবার খবর এলো আমাদের বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দুবাইতে আটকে পড়ার ঘটনা । পরিস্থিতি কত তাড়াতাড়ি সম্পূর্ণ স্বাভাবিক হয় আপাতত সেদিকে নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *