বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ দিলীপ পত্নী রিংকুর
কিউ ইন্ডিয়া বাংলা :- আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে টিকিটের জন্য আবেদন করেছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। জমা দিয়েছিলেন নিজের বায়োডাটাও । কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় সেখানে টিকিট হয়েছেন পীযূষ কানোরিয়া । তারপরেই প্রকাশ্যে খুব প্রকাশ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির স্ত্রী রিঙ্কু মজুমদার । এবং তারই সঙ্গে তিনি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর পরিবারকে টেনে আনলেন ।
রিঙ্কু জানিয়েছেন “রাজারহাট নিউটাউনের যিনি প্রার্থী হয়েছেন পীযুষ কানোরিয়া, তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে” । গতকাল ২০ মার্চ শুক্রবার সল্টলেক বিজেপির রাজ্য দপ্তরে এসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠকের পরে তিনি বলেন” আমি দিলীপ ঘোষের আগে থেকে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত । আমাকে টিকিট না দেওয়া উচিত হয়নি । ” এবারের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ তার পুরানো কেন্দ্র খড়গপুর সদর থেকে লড়ছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বলেছেন দিলীপকে জেতাতে । তার উত্তরে রিঙ্কু মজুমদার বলেছেন ” দিলীপ ঘোষ কে জেতাতে বিজেপি কর্মীরাই যথেষ্ট । তার জন্য আমার প্রয়োজন নেই। তবে আমি খড়্গপুরে যাব” ।
এরপরেই নাম না করে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং কে নিশানা করেন তিনি । তার কথায় অধিকারী পরিবার এবং সিংহ পরিবারের থেকে একাধিক ব্যক্তি টিকিট পেয়েছেন । প্রসঙ্গত নন্দীগ্রামে এবং ভবানীপুরে বিজেপির হয়ে লড়ছেন শুভেন্দু অধিকারী স্বয়ং তার ভাই দিব্যেন্দু অধিকারী এগরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট রয়েছে । অপরদিকে অর্জুন সিং নোয়াপাড়া কেন্দ্র থেকে এবং তার ছেলে পবন সিং ভাটপাড়া থেকে লড়ছেন। সেই কথা তুলেই ক্ষোভ প্রকাশ করেন দিলীপ জায়া ।
