আজকের দিনেতিলোত্তমা

Cyber Crime : সাইবার প্রতারণার শিকার কলকাতার প্রাক্তন কমিশনার মনোজ ভার্মার পুত্র…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দেশজুড়ে সাইবার প্রতারণার সংখ্যা বেড়েই চলেছে দিনদিন । প্রতারণার ফাঁদে পড়েছেন সাধারণ মানুষ থেকে নামী দামী ব্যক্তিত্বরা । এবার বিপদে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার পুত্র। দিল্লিতে পেয়িং গেস্ট হিসাবে থাকার চেষ্টা করতে গিয়ে ৩০ হাজার টাকা খোয়ান রাজ্যের বড় পুলিশকর্তার ছেলে। যদিও অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে ।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (সিপি) মনোজ ভার্মার পুত্র সাইবার প্রতারণার শিকার। অনলাইনে লেনদেন করতে গিয়ে ৩০ হাজার টাকা খুইয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ ১১ ই ফেব্রুয়ারি বুধবার আদালতে তোলা হলে তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

প্রাক্তন পুলিশ কমিশনার এর পুত্র দিল্লিতে পেয়িং গেস্ট হিসাবে একটি ঘর ভাড়া করতে চেয়েছিলেন। তা করতে গিয়েই প্রতারিত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা কেটে যায়। আর সেই টাকা উদ্ধার করতে পারেননি সে। থানায় অভিযোগ করার পর ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। ৩০ হাজার টাকা লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় রাজেশ প্রধান নামের এক যুবককে। গত ৪ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক।

আগামী ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত ধৃতকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত আরো অন্যান্যদের হদিসও মিলতে পারে বলে পুলিশ আশা করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *