আজকের দিনেখেলাভারত

Cricket-WPL ফাইনালে আজ দিল্লি – ব্যাঙ্গালোর…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চার সপ্তাহের রোমাঞ্চকর লড়াইয়ের পর উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬ পৌঁছে গেল একেবারে শেষ পর্বে। আজ বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি ভাদোদরায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ । জেমাইমা রড্রিগেজ এর নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস ও স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । দিল্লি এর আগে তিনবার রানার্স আপ হয়েছিল কিন্তু ট্রফি পায়নি । প্রথমবার ট্রফি জেতার লক্ষ্যে আজ জোরদার লড়াই করবে দিল্লি ।

২০২৪ সালের মহিলাদের আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল স্মৃতির দল । গত বছর তারা শেষ করে গ্রুপ পর্বে। বেঙ্গালুরু দলে একাধিক তারকা খেলোয়াড় আছেন । অধিনায়ক স্মৃতি মান্ধানা, পূজা ব্রস্তকার, শ্রেয়াঙ্কা পাটিল , আর উইকেট রক্ষক বাঙালি কন্যা রিচা ঘোষদের নিয়ে শক্তিশালী ভারতীয় ব্রিগেড। এছাড়া বিদেশীদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস , দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক  , ইংল্যান্ডের লাউরেন বেলের মত নামী ক্রিকেটাররা ।

দিল্লি ক্যাপিটালসের মহিলা দল খুব শক্তিশালী । অধিনায়ক জেমাইমা রড্রিগেজ, শেফালী বর্মা , শ্রী চরনী,স্নেহ রানাদের মত তারকাদের নিয়ে সমৃদ্ধ দেশীয় ব্রিগেড । আর বিদেশীদের মধ্যে লরা উলভার্ট, মেরিজ্জন ক্যাপ , আলানা কিং মহিলাদের ক্রিকেটার বড় নাম ।

আজকে ফাইনালে এটাই দেখার , অভিজ্ঞ স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরো একবার ট্রফি জয় করে বেঙ্গালুরু ? না প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়া জেমাইমা রড্রিগেজ দিল্লি ক্যাপিটালস কে ট্রফি এনে দিতে পারেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *