আজকের দিনেখেলা

Cricket-Under19 : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত-ইংল্যান্ড, সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের ছোটদের…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- এই নিয়ে ৬ বার অনুর্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত । ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড । আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ৭ উইকেটে জিতলেন বৈভব সূর্যবংশীরা ।

হারারে স্পোর্টস ক্লাবের ২২ গজে আফগানিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩১০ রান । রান তাড়া করতে নেমে ৪১.১ ওভারে তিন উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৫ রানের ইনিংস খেলেন অ্যারন জর্জ ।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মাহবুব খান । আফগান বাহিনীর দুই ব্যাটার আজকের ম্যাচে শতরান করেন । ফয়জল সিনোজাদার ১১০ এবং উজাইরুল্লা নিয়াজাই ১০১ । ভারতের দুর্ধর্ষ ব্যাটিং এর সামনে দুই আফগান ব্যাটারের শতরান বিফলে যায়। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন কনিষ্ক ও দীপেশ ।

ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল আরো একটি রেকর্ড তৈরি করেছে। ভারতীয় বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার দুবার ছোটদের বিশ্বকাপ খেলতে পারে না । প্রতিবার ভারতের নতুন দল ফাইনালে উঠেছে । অন্যান্য দেশের থেকে সবচেয়ে বেশি (৫ )অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *