Cricket-T20 : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা কে হারালো ভারত….
কিউ ইন্ডিয়া বাংলা :- টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি দারুন ভাবে শুরু করল টিম ইন্ডিয়া । প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাতে ৩০ রানে হারালো সূর্যকুমারের ভারত ।
আজকের ম্যাচে টসে জেতেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব । প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি । নির্ধারিত ২০ ওভারে ২৪০ রান তোলে ভারত । জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস । ভারতের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ঈশান কিষান । রানের দেখা পান চোট সারিয়ে দলে ফেরা তিলক বর্মা । তার সংগ্রহ ৪৫ রান । অধিনায়ক সূর্য ৩০ , অক্ষর প্যাটেল ৩৫ ও হার্দিক ৩০ রান সংগ্রহ করেন দলের জন্য । দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে আজকে মোট আটজন বোলারকে ব্যবহার করে ।
ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ক এডেন মার্করাম ৩৮ ও রায়ান রিক্লেনন্টন ৪৪ সবথেকে উল্লেখযোগ্য ইনিংস খেলেন । আজকের প্রস্তুতি ম্যাচের ভারত মোট ৯ জন বোলারকে ব্যবহার করে । ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট শিকার করেন অভিষেক শর্মা । মোট ৩ ওভার বল করে দুটি উইকেট নেন তিনি ।
আজকের এই প্রস্তুতি ম্যাচে আরো একটি বিষয়ের লক্ষ্য করা গেল সঞ্জু স্যামসনকে ব্যাটিং অথবা উইকেটকিপিং কিছুই করানো হয়নি । স্পষ্ট হয়ে গেল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ গুলিতে প্রথম একাদশে তিনি থাকছেন না । আগামী ৭ ফেব্রুয়ারি আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত । আজকের এই ম্যাচে স্পষ্ট হয়ে গেল ভারতের হয়ে সেই ম্যাচে প্রথম একাদশে কোন কোন খেলোয়াড় কে দেখা যাবে ।
