আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket-T20 :ঈশান- অর্শদীপদের দাপটে তরী ডুবল কিউইদের , ৪৬ রানে জয়ী ভারত…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ঈশান, সূর্য, ও হার্দিকের ত্রিফলায় রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ২৭১ রানের বিশাল ইনিংস ভারতের । আর যার সামনে লড়াই করে হারল নিউজিল্যান্ড । ৪৬ রানে ম্যাচ জিতে সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করল ভারত । ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইশান কিশান ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অধিনায়ক সূর্যকুমার যাদব ।

আজকের এই ম্যাচে টসে যেতেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব । দলের তিনটি পরিবর্তন নিয়ে আজকের ম্যাচ শুরু করে মেন ইন ব্লু । দলে ফেরানো হয়  ঈশান কিশান ,বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেলকে । আজকের ম্যাচে যার ওপর সব থেকে বেশি নজর ছিল সেই সঞ্জু স্যামসন তাই  বিগত ম্যাচগুলির মত আজকেও হতাশ করেন । ঘরের মাঠে মাত্র ছয় রান করে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ।  বিশ্বকাপের দলে প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে । তারপরেই আসে ঈশান ঝড় , আর তাদের পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়, নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ । ৪৩ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ঈশান । যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার জায়গা দলের প্রথম একাদশে সুনিশ্চিত করবে। দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক সূর্য কুমার ৩০ বলে ৬৩ ও হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪২ । এবং এর সৌজন্যে ২৭১ রানের পাহাড় সমান স্কোর তুলতে সক্ষম হয় ভারতীয় দল ।

রান তাড়া করতে নেমে টিম সেইফার্ট দ্রুত আউট হয়ে গেলেও, আর এক ওপেনিং ব্যাটার ফিন অ্যালেন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন । দ্বিতীয় উইকেটে ১০০ রান ওঠে । ৩৮ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন ফিন অ্যালেন । তিনি আউট হলেও নিউজিল্যান্ডের রান তোলার গতি কিন্তু কমেনি ।রাচিন রবীন্দ্র ১৭ বলে ৩০ , ড্যারেল মিচেল ১২ বলে ২৬ এবং শেষের দিকে বোলার ইস সোধি ১৫ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ব্ল্যাক ক্যাপসদের হয়ে। কিন্তু নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার দুই বল আগে অলআউট হয়ে যায় সফরকারী দল নিউজিল্যান্ড । ২২৫ রানে শেষ হয় তাদের ইনিংস । ভারতের হয়ে পাঁচ উইকেট নেন অর্শদীপ সিং ,তিনটি উইকেট নেন অক্ষর প্যাটেল আর একটি করে উইকেট নেন বরুন চক্রবর্তী ও রিঙ্কু সিং ।

এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড তৈরি করে ভারত । নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০০০ রান সম্পন্ন করেন অধিনায়ক সূর্যকুমার যাদব । নিজেদের ইনিংসে মোট ২৩ টা ছয় মারে টিম ইন্ডিয়া , যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচেও তারা এই রেকর্ড করেছিল ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দলে কিছু বদল করতে পারে ভারত যার কিছুটা ইঙ্গিত আজকের ম্যাচেও পাওয়া গেছে। সঞ্জুকে ফিল্ডিং করতে পাঠিয়ে ঈশানকে দিয়ে উইকেট কিপিং করায় তারা , হয়তো বিশ্বকাপের ম্যাচ গুলিতে সঞ্জু স্যামসন প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন । ঈশান বর্তমানে তিন নম্বর খেলছেন তাকে ওপেনিং এ পাঠিয়ে তিন নম্বরে ভারত খেলাতে পারে তিলক বর্মাকে , যিনি আগামী ৩ ওই ফেব্রুয়ারি দলের সাথে যোগ দেবেন। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত সেখানেও আরো পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন হেড কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *