আজকের দিনেখেলাবিশ্ব

Cricket-Pakistan-India : বড় সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করছে তারা ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল । এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে না ভারত পাকিস্তান ম্যাচ । বড় সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান সরকার। ভারতের বিরুদ্ধে ম্যাচ ছাড়া সব ম্যাচ খেলবে তারা।

আজ রবিবার পয়লা ফেব্রুয়ারি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তানের যুব দল । আর সেই ম্যাচের মাঝখানে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় পাকিস্তান সরকারের পক্ষ থেকে । এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে তারা। আগামী ১৫ই ফেব্রুয়ারি দেখা যাবে না এই দুই দলের লড়াই ।

বিতর্কের সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কার করার পর থেকে । ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যে শ্রীলংকার মাটিতে খেলতে চেয়েছিল বাংলাদেশ । তাদের দাবি নিয়ে আইসিসিতে ভোটাভুটি হয় সেখানে একমাত্র পাকিস্তান বাংলাদেশের দাবিকে সমর্থন করে । কিন্তু আইসিসি বাংলাদেশের দাবি নাকচ করলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে পুরোপুরি নিজেদের সরিয়ে নেয় । এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ  বয়কট করল পাকিস্তান । পুরো বিশ্বকাপ বয়কট করলে করা শাস্তি পেতে পারতো পাকিস্তান ,সেই কারণে শুধুমাত্র আইসিসিকে কূটনৈতিক চাপে ফেলতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট এর সিদ্ধান্ত পাকিস্তান সরকারের । বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে ভারত ছাড়াও নামিবিয়া ,নেদারল্যান্ড  ও আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ না খেলে অন্য ম্যাচগুলি জিতে পরবর্তী পর্বে যেতে পারবে পাকিস্তান । সেই কারণেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সাহস দেখাতে পেরেছে তারা । এবার এই সিদ্ধান্ত এর জন্য পাকিস্তানেকে কোন শাস্তি দেয় কিনা সেটাই দেখার । আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যদি সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে যদি ভারতের মুখোমুখি হয় তখন তারা কি করবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *